editor

প্রকাশিত: 1:48 PM, June 5, 2021

বৃক্ষরোপণে ইসলামের উৎসাহ

বৃক্ষরোপণে ইসলামের উৎসাহ

অনলাইন ডেস্ক

সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন আমাদের সবারই কাম্য। এর জন্য চাই দূষণমুক্ত স্বচ্ছ পরিবেশ। আর নির্মল ও ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষায় বৃক্ষই আমাদের জীবনযাত্রার প্রাকৃতিক সঙ্গী।

স্বাস্থ্য সুরক্ষার প্রাণশক্তি অক্সিজেনসহ আল্লাহ প্রদত্ত জীবন-জীবিকার নানা উপায়-উপকরণে বৃক্ষই আমাদের অন্যতম নির্ভরতা। পরিবেশ গবেষকদের মতে, বাংলাদেশের আয়তন অনুযায়ী বৃক্ষের প্রয়োজন শতকরা ২৫ ভাগ। অথচ বর্তমানে মাত্র ১৭ শতাংশ রয়েছে এই বৃক্ষ ও বনভূমি। তাই দেশের পরিবেশের ভারসাম্য ও সতেজতা ধরে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিবছর শুধু ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে বৃক্ষরোপণের উদ্যোগ ও নানা কর্মসূচি গ্রহণ করা হয়। জীবন-জীবিকার অনন্য অনুষঙ্গ এই বৃক্ষরোপণকে দিবসকেন্দ্রিক সীমাবদ্ধ করা উচিত নয়। ইসলাম কিয়ামতের আগমুহূর্ত পর্যন্ত বৃক্ষরোপণ ও তার পরিচর্যায় উৎসাহিত করেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি নিশ্চিতভাবে জানো যে কিয়ামত এসে গেছে, তখন হাতে যদি একটি গাছের চারা থাকে, যা রোপণ করা যায়, তবে সেই চারাটি রোপণ করবে।’ (আদাবুল মুফরাদ, হাদিস : ৪৭৯)

কোরআনে বৃক্ষরাজি ও প্রকৃতির বর্ণনা

বৃক্ষ আল্লাহ তাআলার বিশেষ নিয়ামতগুলোর একটি। জীবনোপকরণের উপাদান হিসেবে সবুজ-শ্যামল গাছগাছালি ও নানা রকম ফলদ বৃক্ষের মাধ্যমে আল্লাহ বান্দাকে এই অমূল্য নিয়ামত দান করে থাকেন। তা ছাড়া সবুজাভ বনায়ন ও বৃক্ষরাজি দিয়ে আল্লাহ এই পৃথিবীকে সুশোভিত ও অপরূপ সৌন্দর্যমণ্ডিতও করেছেন।

বৃক্ষ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি ভূমিকে বিস্তৃত করেছি ও পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে নয়নাভিরাম সর্বপ্রকার উদ্ভিদ উদ্গত করেছি। আর আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং এর দ্বারা উদ্যান ও পরিপক্ব শস্যরাজি উদ্গত করি, যেগুলোর ফসল আহরণ করা হয়।’ (সুরা : কাফ, আয়াত : ৭-৯)

অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ‘তারা কি লক্ষ করে না, আমি ঊষর ভূমির ওপর পানি প্রবাহিত করে তার সাহায্যে উদ্গত করি শস্য, যা থেকে তাদের গবাদি পশু এবং তারা নিজেরা আহার গ্রহণ করে।’ (সুরা : সাজদা, আয়াত : ২৭)

বৃক্ষরোপণ ও পরিচর্যায় শুধু পরিবেশই রক্ষা হয় না, বরং এই কল্যাণমূলক কাজের মাধ্যমে অনেক সওয়াবও অর্জন করা যায়। রাসুলুল্লাহ (সা.) বৃক্ষরোপণের ফজিলত উল্লেখ করে সাহাবাদের উৎসাহ ও নির্দেশনা দিয়েছেন। হাদিসে এসেছে, ‘যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তবে তা উৎপাদনকারীর জন্য সদকা (দান) স্বরূপ গণ্য হবে।’ (বুখারি, হাদিস : ২৩২০)

অন্য হাদিসে বলা হয়েছে, ‘যে ব্যক্তি কোনো বৃক্ষ রোপণ করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে ওই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিদান দান করবেন।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২৩৫৬৭)

ইসলামে অপ্রয়োজনে বৃক্ষনিধনের শাস্তি

গণমাধ্যমে প্রায়ই অকারণে বৃক্ষনিধনের খবর প্রকাশিত হয়, যা খুবই নিন্দনীয়। যে উপকারী বৃক্ষ আমাদের বাসযোগ্য পরিবেশ গঠনে সহায়তা করছে, তা অহেতুক কর্তন করা কোনো বিবেকবান সচেতন মানুষের কাজ হতে পারে না। এভাবে বৃক্ষনিধন হতে থাকলে দূষণের মাত্রা বৃদ্ধি পেয়ে একসময় ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটবে। আজকের আধুনিক রাষ্ট্রব্যবস্থা পরিবেশ রক্ষায় বৃক্ষনিধনের বিরুদ্ধে কিছুটা পদক্ষেপ গ্রহণ করেছে, অথচ আজ থেকে সাড়ে চৌদ্দ শ বছর আগেই ইসলাম অহেতুক বৃক্ষনিধনে কঠোরতা আরোপ করেছিল।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো বরইগাছ কাটবে, আল্লাহ তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করবেন। ইমাম আবু দাউদ (রহ.)-কে এই হাদিসের অর্থ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই হাদিসের বক্তব্যটি সংক্ষিপ্ত্ত, এর দ্বারা উদ্দেশ্য হলো, যে ব্যক্তি অকারণে বা অন্যায়ভাবে মরুভূমির কোনো বরইগাছ কাটবে, যেখানে পথিক বা কোনো প্রাণী ছায়া গ্রহণ করে, আল্লাহ তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করবেন।’ (আবু দাউদ, হাদিস : ৫২৩৯)

এমনকি নবীজি (সা.)সহ পরবর্তী সব খলিফা সেনাদের প্রতিপক্ষের কোনো গাছপালা বা শস্যক্ষেত্র ধ্বংস না করতে নির্দেশ দিতেন। রাসুলুল্লাহ (সা.) বলতেন, ‘তোমরা কোনো বৃক্ষ উৎপাটন করবে না।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৯৪৩০)

কারণ গাছ মহান আল্লাহর অমূল্য নিয়ামত। এটি ধ্বংস করলে পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো মানুষও বিলুপ্ত হয়ে যেতে পারে। বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুযায়ী গত আড়াই শ বছরে পৃথিবী থেকে হারিয়ে গেছে প্রায় ৬০০ প্রজাতির উদ্ভিদ। শুধু উদ্ভিদ নয়, এর সঙ্গে হারিয়ে গেছে অনেক পাখি, স্তন্যপায়ী এবং উভচর প্রাণীও।

বিজ্ঞানীরা বলছেন, স্বাভাবিক প্রত্যাশার চেয়ে ৫০০ গুণ দ্রুত ঘটেছে এসব উদ্ভিদের বিলুপ্তি, যা পৃথিবীর জন্য অত্যন্ত খারাপ খবর। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক ড. রব সালগেরো বলেন, ‘খাবার, আশ্রয়, নির্মাণসামগ্রী—এর সবই আমরা পাই উদ্ভিদের কাছ থেকে। এ ছাড়া পরোক্ষভাবে পরিবেশগত ভারসাম্য রক্ষা, কার্বন নিরূপণ, অক্সিজেন সৃষ্টি, এমনকি মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যও নির্ভর করতে হয় উদ্ভিদের ওপর।’

তাই আসুুন, সবাই মিলে সুস্থ, সুন্দর ও সবুজাভ পরিবেশ গড়ার লক্ষ্যে অধিক পরিমাণে বৃক্ষরোপণে উদ্যোগী হই। এতে আমরা রাসুল (সা.)-এর নির্দেশ পালনের মাধ্যমে সওয়াবের ভাগীদার হব। তেমনি আমাদের পরিবেশও রক্ষা পাবে। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল