editor
প্রকাশিত: 6:45 PM, June 5, 2021
ডেস্ক রিপোর্ট
জাতীয় সংসদে পেশকৃত ২০২১-২০২২ অর্থবছরের বাজেটকে গণমুখী এবং উন্নয়নের বাজেট বলেছেন সিলেট জেলা আওয়ামী লীগ। আজ সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় বাজেট নিয়ে আলোচনায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল’কে অভিনন্দন জানিয়েছেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে ঘোষিত বাজেটে বাস্তবভিত্তিক দিক নির্দেশনা থাকার পাশাপাশি দেশের পিছিয়ে পড়া কর্মহীন মানুষের জীবন জীবিকার পথ সুগম করতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া কৃষি, শিক্ষা, শিল্পসহ ইত্যাদি খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে যা দারিদ্র বিমোচনসহ কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে সহায়ক হবে।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানের সঞ্চালনায় আজ শনিবার সকাল ১১ ঘটিকায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সিলেট-৩ আসনের সংসদ সদস্য এবং সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জনাব মাহমদুস সামাদ চৌধুরী কয়েস, সিলেট জেলার সাবেক জিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, ওসমানী নগর উপজেলার উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক এর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও প্রস্তাবের উপর সংক্ষিপ্ত আলোচনা এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
মহান জাতীয় সংসদে উত্থাপিত ২০২১-২০২২ অর্থ বছরের ৫০তম বাজেটের উপর আলোচনা করা হয়। বক্তারা প্রস্তাবিত বাজেটকে গণমূখী এবং যোগপোযোপী বাজেট হিসেবে আখ্যায়িত করেন।
সভায় সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা এবং গোলাপগঞ্জ উপজেলার প্রস্তাবীত উপজেলা কমিটি উপস্থাপন করা হয়। উপস্থাপিত প্রস্তাবিত কমিটির উপর বিস্তারিত আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন করা হয়।
আগামী ২৩জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে সামঞ্জস্য রেখে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান, আশফাক আহমদ, এড. শাহ ফরিদ আহমদ, এড. নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড. আহমদ আল কবির, এড. শাহ মোসাহিদ আলী, নাজনীন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, আইন সম্পাদক এড. আজমল আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মবশ্বির আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. ছালেহ আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন আহমদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এড. ইশতিয়াক আহমদ, শ্রম সম্পাদক মোঃ সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ সাকির আহমদ শাহিন, সাংগঠনিক সম্পাদক এড. মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, এড. রনজিৎ সরকার, উপ দফতর সম্পাদক মোঃ মজির উদ্দিন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মতিউর রহমান, কোষাধ্যক্ষ শমশের জামাল, সদস্য মোঃ ইব্রাহীম, মোঃ নিজাম উদ্দিন চেয়ারম্যান, লুৎফর রহমান, সরোয়ার হোসেন, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আবদাল মিয়া, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, শহিদুর রহমান শাহিন, আব্দুল বাছিত টুটুল, এড. নুরে আলম সিরাজী, এম কে শফি চৌধুরী এলিম, মোঃ আব্দুল বারী, আবু হেনা ফিরুজ আলী, আমাতুজ জোহরা রওশন জেবিন, মোঃ জাকির হোসেন, এড. আফসর আহমদ, এড. ফখরুল ইসলাম, এড. মনসুর রশীদ, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, জাহাঙ্গীর আলম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, আবুল লেইছ চৌধুরী, ডাঃ নাজরা আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন