editor
প্রকাশিত: 7:57 PM, June 5, 2021
সিলেট নগরীর শেখঘাট ৩৬০ সাকিব মাহমুদ কমপ্লেক্সে অবস্থিত সুখের হাসি ক্লিনিকে শনিবার (৫ জুন) দিনব্যাপী ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় এ ক্যাম্পেইন’র উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
উদ্বোধনের পর থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে সুখের হাসি ক্লিনিকে ৫ বছরের কম বয়েসি শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়।
সুখের হাসি ক্লিনিকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, সুখের হাসি ক্লিনিক (SSL)-এর চেয়ারম্যান হাসান মাহমুদ মুকুল, এমডি আব্দুর রহিম ও শেখঘাট জামে মসজিদ কমিটির সভাপতি শফিক উদ্দিন।
এছাড়াও সুখের হাসি ক্লিনিকের ডিরেক্টর, ডাক্তার, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট নগরীর শেখঘাটস্থ ৩৬০ সাকিব মাহমুদ কমপ্লেক্সে আগে ‘সূর্যের হাসি ক্লিনিক’র কার্যক্রম পরিচালিত হতো। বর্তমানে এখানে নতুন পরিচালকবৃন্দের মাধ্যমে, নবআঙ্গিকে উন্নতমানের মা ও প্রসূতিসেবা প্রদান করছে ‘সুখের হাসি ক্লিনিক (SSL)’। সম্প্রতি ক্লিনিকের উদ্যোগে নেয়া হয় ব্যতিক্রমী উদ্যোগ। গত ২৭ মে ক্লিনিকে দিনব্যাপী শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম চালানো হয়। এতে স্বতস্ফূর্তভাবে সিলেট নগরী ও শহরতলির স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের সাড়া মিলে। শীঘ্রই এভাবে ক্যাম্প করে গর্ভবতী মায়েদের সম্পূর্ণ বিনামূল্যে গর্ভকালীন স্বাস্থ্যসচেতনতা পরামর্শ প্রদান করা হবে। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন