editor
প্রকাশিত: 12:13 AM, June 6, 2021
কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় শনিবার কানাইঘাটে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রদর্শনীতে ৩৫ টি স্টল অংশ গ্রহণ করে। প্রদর্শনী শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ইকবাল হোসেন এর পরিচালনায় সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফুর, কানাইঘাট প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ সহ বেসরকারি সংস্থা এসডিএফ এর কর্মকর্তা বৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ডেইরি খামারের পরিচালক বৃন্দ। প্রদর্শনী শেষে তিনটি ক্যাটাগরিতে ৯ জন ও বিশেষ ক্যাটাগরিতে ১ জন খামারিকে সনদ পত্র ও পুরষ্কার প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন