editor
প্রকাশিত: 6:21 PM, June 6, 2021
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, দেশের ক্রান্তি লগ্নে পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদ দেশের মানুষের কল্যাণে যে কাজের সূচনা করেছিলেন সেটারই ফসল আজকের বাংলাদেশের উন্নয়ন। তারই ধারাবাহিকতায় আমি তাঁর একজন কর্মী হিসেবে আমার রাজনীতির সূচনা করতে চাই। আমি সাধারণ মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিবেদিত রাখায় সচেষ্ট থাকবো।
নজরুল ইসলাম বাবুল গত (৪ মে) শুক্রবার রাতে বালাগঞ্জ উপজেলার ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাদেকপুরে শাহীন আহমদ এর উঠানে ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত উঠান বৈঠকে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমাকে যদি পার্টি থেকে মনোনয়ন দেয়া হয় এবং জনগন যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তবে আমি আমার সর্বশক্তি নিয়োগ করে মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাল্লাহ।
ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছানাউর রহমান মুছার সভাপতিত্বে ও যুবসংগঠক মো. রাজু আহমদ এর পরিচালনায় উঠান বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের উপদেষ্টা, সিলেট জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈফুদ্দিন খালেদ, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুল মালিক খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মুফতি মাওলানা এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহীদ লস্কর বশীর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. লিটন মিয়া, হায়দর মিয়া, শাহীন আহমদ, শেখ রফিক আলী, আছকন মিয়া, আলাউদ্দিন মিয়া প্রমুখ। উঠান বৈঠকের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুলাহ আল মামুন। সব শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাহমুদুল হাসান। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন