editor
প্রকাশিত: 6:59 PM, June 6, 2021
জাতীয় ভূমি সেবা সপ্তাহের অংশ হিসেবে সিলেট সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে জাতীয় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ জুন) সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ বলেন, ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবাসমূহে জনগনকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবাসমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য ভূমি মন্ত্রণালয় ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপি ভূমি সেবা সপ্তাহ পালন করবে। তিনি আরো বলেন, প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সরকার দেশের মানুষকে ভূমি সেবায় আরো একধাপ এগিয়ে নিয়েছেন। এখন থেকে ভূমি মালিকরা ডাটা এন্ট্রি করে ডাটা বেইজে ক্লিক করলেই তাদের ভূমির তথ্য অনায়াসে জানতে পারবেন। তাই তিনি ভূমি সেবা সপ্তাহে সকলকে সেবা গ্রহণের জন্য আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. নুরুল ইসলাম, প্রধান সহকারি মো. জামাল উদ্দিন, অফিস সহকারি মো. সিরাজুল উসলাম, মো. আমির আলী, সার্ভেয়ার মো. ওমর ফারুক, ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা মো. আব্দুল খালিক, মো. দেলোয়ার হোসেন, মো. মাহতাব উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে মো. মন্তাজ আলীর ভূমি অনলাইনে ডাটা এন্ট্রির মাধ্যমে উদ্বোধন করা হয়। যার মৌজা ছালিয়া, জেল এল নং ৪৫, খতিয়ান- ৫১৬, হোঃ নং ৪৮৫, দাগ নং- ৩৪৬৭, ৩৪৬৮, এরিয়া ০.০৯ একর ডাটা এন্ট্রি করা হয়। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন