editor

প্রকাশিত: 8:43 PM, June 6, 2021

টুকের বাজার ইউনিয়নে ৩ কোটি ২৬ লাখ টাকার উন্মুক্ত বাজেট পেশ

টুকের বাজার ইউনিয়নে ৩ কোটি ২৬ লাখ টাকার উন্মুক্ত বাজেট পেশ

সিলেট সদর উপজেলার ৬ নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ১৪০ টাকার উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৫৭ হাজার ৪৪০ টাকা। আয় এবং ব্যয় শেষে বাজেট উদ্ধৃত তাকে  ১ লাখ ৯০ হাজার ৭০০ টাকা।

রোববার (৬ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে উন্মুক্ত এ বাজেট পেশ করেন টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ।

এসময় তিনি বলেন, একটি আধুনিক ও পরিকল্পিত ইউনিয়ন গঠনে দেড়যুগ ধরে আমি কাজ করে যাচ্ছি। টুকের বাজার ইউনিয়নকে এখন সবাই পৌরসভার সাথে তুলনা করেন। অন্যান্য ইউনিয়নের চেয়ে টুকের বাজার ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত হয়েছে। এর কৃতিত্ব যারা আমাকে ভোট দিয়ে দায়িত্ব সমর্পণ করেছিলেন। আমি আমার সবটুকু উজাড় করে টুকের বাজারকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখনো অনেক কাজ বাকি। রাস্তার পাশের খাল দখল করে ভরাটের কারণে অনেক জায়গায় পানি নিষ্কাশন হচ্ছে না। যে কারণে অনেক রাস্তাঘাটে অতিবৃষ্টির পানি আটকে যাচ্ছে। এর জন্য আমরা নিজেরাও অনেকাংশে দায়ী। পানি নিষ্কাশন ব্যবস্থা রেখে খাল ভরাট করলে এমনটা হতো না। যেসব এলাকায় পানি আটকে যাচ্ছে, সেগুলোতে পানি নিষ্কাশন ব্যবস্থা কিভারে চালু করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। এছাড়া অন্যান্য জনগুরুত্বপূর্ণ যেসব কাজ তা অগ্রাধিকার দিয়ে করা হবে। বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা তিনি কামনা করেন। এছাড়া ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রেখে যারা ইন্তেকাল করেছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। দীর্ঘদিনের পথপরিক্রমায় যারা বিভিন্নভাবে ইউনিয়নের অগ্রযাত্রায় পাশে রয়েছেন, তাদের সকলের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউনিয়ন পরিষদের সচিব বিমান কান্ত দেব এর পরিচালনায় বাজেট সভায় উপস্থিত ছিলেন- বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী এ.কে.এম তারেক কালাম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মনির হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, টুকের বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নেওয়াজ উদ্দিন, মুরব্বী মালাই মিয়া, তেমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক মিয়া, ব্যবসায়ী রাজু মিয়া, মালাই মিয়া, সৈয়দ মিয়া, মুজাহিদ আলী, যুব নেতা আবুল হাসনাত, কাজী শিবলী আহমেদ, টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সভাপতি আব্দুস সালাম, ৩ নং ওয়ার্ডের সদস্য মো. মালেক, ৪ নং ওয়ার্ডের সদস্য মো. ফরিদ মিয়া, ৫ নং ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান, ৬ নং ওয়ার্ডের সদস্য তারেক মিয়া বাবুল, ৭ নং ওয়ার্ডের সদস্য সফিকুর রহমান, ৮ নং ওয়ার্ডের সদস্য রনবাহাদুর জুটে, ৯ নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম চৌধুরী, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শিউলী পারভীন, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য দিপালী গোয়ালা লোহার, যুব নেতা ফয়ছল আহমদ, ফয়জুল আলমসহ ইউনিয়নের জনসাধারণ প্রমুখ।

শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহপুর তালুকদার পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল আমিন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন