editor
প্রকাশিত: 1:52 PM, June 7, 2021
মৌলভীবাজারের দক্ষিণ কমলগঞ্জের প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার অগ্রসৈনিক, আদমপুর এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ভানুগাছ দেবনাথ সমিতির সাবেক সভাপতি শিক্ষানুরাগী গোপেশ চন্দ্র দেবনাথ(৮২) আর নেই। রোববার (৬ জুন) ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আদমপুর ইউনিয়নের উত্তরভাগস্থ বাসভবনে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে।
রোববার দুপুর ২টায় তার দীর্ঘদিনের কর্মস্থল এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ফুল দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বিকাল ৪ টায় সিদ্ধেশ্বরপুর গ্রামের নিজ পারিবারিক শ্মশানে তাঁর অন্তোষ্টি অনুষ্ঠিত হয়।
গোপেশ চন্দ্র দেবনাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিংহ, গাইনী বিশেষজ্ঞ ডা: নমিতা সিনহা, মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, এম,এ,ওহাব উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু তৈয়ব কালাম, প্রধান শিক্ষক পদ্ম মোহন সিংহ, ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া, মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম,এ,আহাদ ছাড়াও কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা প্রধান শিক্ষক সমিতি, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, উপজেলা সহকারী শিক্ষক সমিতি, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও ভানুগাছ দেবনাথ সমিতি। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন