editor
প্রকাশিত: 4:46 PM, June 7, 2021
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক একেএম ফেরদৌসসহ কয়েকজনের বিরুদ্ধে রাজস্ব খাত, উন্নয়ন খাত এবং প্রকল্পের টেন্ডার নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে অভিযোগ করেন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ব্যবহৃত যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান সিমকো ইলেক্ট্রনিক্স-এর প্রতিনিধি মো. শামসুল কবীর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সর্বনিম্ন দরদাতা হয়েও কার্যাদেশ আমাদেরকে না দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে প্রদান করা হয়। আমরা জানতে পেরেছি এর আগেও এ রকম বহু অনিয়মের ঘটনা ঘটেছে। এর নেপথ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক একেএম ফেরদৌস। দায়িত্ব নেওয়ার পর থেকেই সেন্টার অব এক্সিলেন্স, রাজস্ব খাত, উন্নয়ন খাত এবং প্রকল্পের টেন্ডারে অনিয়ম করে চলছেন তিনি। আর তার এসব অনিয়মের মুখপাত্র হিসেবে কাজ করছেন তার ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আশরাফুল ইসলাম ও রাজস্ব খাতের টেন্ডারে অনিয়মের মুখপাত্র হিসেবে রয়েছেন সহকারী রেজিস্ট্রার পদমর্যাদার কর্মকর্তা মো. আব্দুল হাই।
শামসুল কবীর জানান, গত বছরের ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য একটি টেন্ডার আহবান করা হয়। এতে ৩ (তিন) টি কোম্পানী দরপত্র জমা দিলে ৭ লাখ ৯০ হাজার টাকায় সর্বনিম্ন দরদাতা হিসেবে কার্যাদেশ পাওয়ার কথা সিমকো ইলেক্ট্রনিক্সের। কিন্তু আমাদের না দিয়ে ১১ লাখ ৫৭ হাজার ৯ শত টাকা তৃতীয় সর্বনিম্ন দরদাতা স্পীড টেক-কে কার্যাদেশ প্রদান করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৩ লাখ ৬৭ হাজার ৯ শত টাকা ক্ষতি হয়েছে। এরপর সিমকো’র পক্ষ থেকে কার্যাদেশ না পাওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক একেএম ফেরদৌসের কাছে ব্যাখ্যা চাইলে তিনি অনলাইন ব্যাখায় জানান, টেকনিক্যাল কমিটি কর্তৃক স্পেসিফিকেশন সঠিক না হওয়ার কারনে সিমকোকে কার্যাদেশ প্রদান করা হয়নি। এরপর সিমকো ইলেক্ট্রনিক্স ওই ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করে হোপ (ঐঙচঊ)-এর কাছে অভিযোগ করে। পরে সেখান থেকে বলা হয় ভিসি কর্তৃক তদন্ত কমিটি কোন ত্রুটি খুজে পায়নি এবং অভিযোগটি সম্পূর্ন মিথ্যা। তিনি বলেন, আমাদের স্পেসিফিকেশন শতভাগ সঠিক। মূলত অনিয়মের মাধ্যমেই আমাদের কার্যাদেশ প্রদান করা হয়নি।
সংবাদ সম্মেলনে শামসুল কবীর আরও জানান, গত বছরের ২২ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য একটি টেন্ডার আহ্বান করা হয়। এতে ৫টি কোম্পানী দরপত্র জমা দিয়ে ৭ লাখ ৫০ হাজার টাকায় সর্বনিম্ন দরদাতা হিসেবে কার্যাদেশ পাওয়ার কথা বাংলাদেশ ইন্ড্রাসট্রিয়াল অটোমেশন এন্ড ইকুইপমেন্ট সাপ্লায়ার কোম্পানীর। কিন্তু সর্বনিম্ন দরদাতা উক্ত কোম্পানীকে না দিয়ে ৯ লাখ ১৬ হাজার টাকা ৫ম সর্বনিম্ন দরদাতা স্পীড টেককে কার্যাদেশ প্রদান করা হয়েছে। তিনি বলেন, অনৈতিক সুবিধা নিয়েই সেটা করেছেন ভারপ্রাপ্ত পরিচালক একেএম ফেরদৌস।
তিনি বলেন, ২০২০ সালের মার্চ মাসে হাইটেক ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিস লিমিটেড ১০টি যন্ত্রপাতির মধ্যে ৫টি যন্ত্রের ম্যানুফ্যাকচারিং ও ডিস্ট্রিবিউটর অথরাইজেশন সনদ এবং অভিজ্ঞতার ২টি সনদ ভুয়া ছিল। যা পিপিআর ২০০৮ এর বিধি ১২৭ (২) (খ) অনুযায়ী প্রতারনার সামিল এবং বিধি ১২৭ (৪) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অথচ ওই কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেননি ভারপ্রাপ্ত পরিচালক একেএম ফেরদৌস। তিনি শুধু একটি চিঠি দিয়ে তাদের সতর্ক করেন। একই ভাবে ২০২০ সালের শুরুতে জয় এন্ড থ্রি স্টারস নামে একটি সরবরাহকারী প্রতিষ্ঠান ২ কোটি ৫২ লক্ষ টাকার সাইন্স ইকুইপমেন্টস সরবরাহের কার্যাদেশ পায়। কিন্তু কার্যাদেশ পাওয়ার পর প্রায় ৭৫ লক্ষ টাকার ‘ইনজেকশন ফ্লো এনালাইজার’ সরবরাহ করতে অপারগতা প্রকাশ করে কোম্পানিটি। এমতাবস্থায় পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর সেন্টার অব এক্সিলেন্সের মতামত জানতে চায়। তখন ইনজেকশন ফ্লো এনালাইজার ছাড়া উক্ত কার্যাদেশের কোন ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি গ্রহণ না করার জন্য সেখান থেকে বলা হয়। এতে কার্যাদেশ বাতিলের বাধ্যবাধকতা সৃষ্টি হয়। কিন্তু বাতিল না করে একেএম ফেরদৌস ওই কোম্পানীকে একাধিকবার কার্যাদেশের সময় বাড়িয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করে ইনজেকশন ফ্লো এনালাইজার বাদ দিয়েই উক্ত কোম্পানীর কাছ থেকে ইকুইপমেন্ট সরবরাহের অনুমতিও দেন তিনি।
তিনি বলেন, একেএম ফেরদৌস ভিসির এলাকার এবং ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত। ভিসির আশ্রয় প্রশ্রয়ে তিনি এসব অনিয়ম করে চলেছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠার পরও দ্বিতীয় মেয়াদে ভিসি ৬ মাস চুক্তি ভিত্তিক চাকুরীর মেয়াদ বৃদ্ধি করেছেন। তাই ভিসিও এই অনিয়মের দায় এড়াতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক পদে দায়িত্ব নেয়ার পর থেকেই সেন্টার অব এক্সিলেন্স, রাজস্ব খাত, উন্নয়ন খাত এবং প্রকল্পের টেন্ডারে অনিয়ম করে আসছেন একেএম ফেরদৌস। তদন্ত করলে এ চক্রের আরও অনিয়মের বিষয় বেরিয়ে আসবে। তাই এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন