admin

প্রকাশিত: 4:37 PM, June 8, 2021

ভূমিকম্পে ফাটল : রাজা জিসি স্কুল

ভূমিকম্পে ফাটল : রাজা জিসি স্কুল

ডেস্ক রিপোর্ট

সিলেট নগরীর বন্দরবাজারস্থ রাজা জিসি হাই স্কুলের একটি ভবনে ভূমিকম্পে ফাটল দেখা দিয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নামে নির্মিত ‘বদর উদ্দিন আহমদ কামরান ভবন’-এ এই ফাটল দেখা দেয়।

ফাটলের খবর পেয়ে মঙ্গলবার (৮ জুন) দুপুরে জেলা শিক্ষা ভবনের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরির্দশন শেষে নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম বলেন, ভবনটি প্রায় ২৮ বছর আগে তৈরী করা হয়েছিলো। ভবনটি ওই সময়ে ভূমিকম্প সহনীয় মাত্রায় তৈরী করা হয়নি। ভূমিকম্পে ফাটল হওয়া কামরান ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে ভূমিকম্প প্রতিরোধক আরেকটি ভবন তৈরী করা হবে। সেই সাথে সিলেটে গত দুবছর থেকে যতটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন তৈরী করা হয়েছে সেগুলো ভূমিকম্প সহনশীল মাত্রায় তৈরী করা হচ্ছে। ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ কি ভাবে ক্ষতি হয় তা বলা যায় না। পরিত্যক্ত ভবনের কারণে স্কুলে ক্লাস রুমের সমস্যা থাকলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে নতুন করে প্রয়োজনে ক্লাস রুম করে দেয়া হবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বদর উদ্দিন আহমদ কামরান ভবনটির প্রত্যেকটি রুমে ফাটল দেখা দিয়েছে। ভবনের একটি অংশ দেবে গেছে মর্মেও ধারণা করা হচ্ছে। বিজ্ঞানাগারের দেয়ালে বড় ধরনের ফাটল সৃষ্টির ফলে পলস্তারা খসে পড়েছে। সিলেট নগরীতে গতকাল সোমবার সন্ধ্যায় ৩.৮ মাত্রার ভূমিকম্পে এই ফাটল দেখা দেয়।

রাজা জিসি হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল মুমিত জানান, ১৮৮৬ সালে রাজা জিসি হাই স্কুল স্থাপিত হয়। এ বিদ্যালয়ে ২০০৬ সালে একটি ভবন নির্মিত হয়। এ সময় ওই ভবনের নিচ তলা পাকাকরণ হয়। আর ২০১৭ সালের দিকে দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয়। ২০১৯ সালে ভবনটির ২য় তলা হস্তান্তর করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সোমবারের ভূমিকম্পে ওই ভবনের প্রত্যেকটি রুমে ফাটল দেখা দিয়েছে। এমনকি রুমের ভিমেও দেখা দিয়েছে ফাটল।

তিনি আরও বলেন, বিজ্ঞানাগারসহ ঐ ভবনটিতে ১০টি শ্রেণীকক্ষ রয়েছে। এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলে স্কুল খুললে শিক্ষার্থীদের মাঠে বসিয়ে ক্লাস করাতে হবে। তিনি সরকারের কাছে বিকল্প ব্যবস্থা করার জন্যও আবেদন জানান।
ডিএসএস/ ৮ জুন ২০২১
রুজি
আমাদের ইউটিউব

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন