admin
প্রকাশিত: 7:45 PM, June 8, 2021
অনলাইন ডেস্ক
আগামী ১৪ জুলাই এইচএম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দিনে ঘোষিত উপ-নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি।
মঙ্গলবার (৮ মে) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে এ দাবি জানিয়েছে দলটি। সিইসি বরাবর স্মারকলিপি দিয়ে বৈঠক শেষে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু গণমাধ্যমের সাথে কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেক কথা আছে-অনেক প্রশ্ন আছে। তারপরও আমরা জাতীয় পার্টির বক্তব্য নিয়ে নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাই। সেজন্য আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সকল নির্বাচনে অংশগ্রহণ করি। আমরা নির্বাচনে অংশ নিতে আগ্রহী। আগামী ১৪ জুলাই পল্লীবন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে আমরা কোন নির্বাচন চাই না।
তিনি বলেন, ১৪ জুলাই উপ-নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলে নির্বাচনের ব্যাপারে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের বক্তব্য শুনেছেন। প্রধান নির্বাচন কমিশনার আমাদের দাবির যৌক্তিকতা অনুধাবন করে পূর্ণাঙ্গ কমিশনের বৈঠক করে নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
জাতীয় পার্টি মহাসচিব বলেন, উপ-নির্বাচনের যে তারিখ দেয়া হয়েছে কিন্তু ওইদিন বাংলাদেশের প্রধান সংস্কারক ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের মহানায়ক এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দিনটি আমাদের জন্য একটি শোকের দিন, সবার জন্য মনোবেদনার দিন। তাই ১৪ জুলাই উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করায় জাতীয় পার্টির নেতা, কর্মী এবং অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সবাই মনোক্ষুন্ন হয়েছে।
আগামী ১৪ জুলাই দিনভর ঢাকা এবং ঢাকার বাইরে নানা কর্মসূচি পালন করবে জাতীয় পার্টি। তাই জাতীয় পার্টির জন্য ১৪ জুলাই নির্বাচনে অংশ নেয়া দূরুহ হয়ে পড়বে। ওইদিন জাতীয় পার্টি নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে না। তাই পার্টির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে আমরা স্মারকলিপি দিয়েছি।
এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সাথে বৈঠক করেন।
বৈঠকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য এ্যাড রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক সুমন আশরাফ, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরল হুদা, নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার এবং নির্বাচন কমিশনের পরিচালক (গণসংযোগ) এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন