editor
প্রকাশিত: 8:46 PM, June 8, 2021
অনলাইন ডেস্ক
মে মাসে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ। মঙ্গলবার (৮ জুন) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা শেষে বিবিএসের দেওয়া মে মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) সবশেষ হালনাগাদ এ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমানে চাল, সবজি, মাছ মাংসের দাম কিছুটা কমেছে। ফলে এপ্রিল মাসের তুলনায় মে মাসে মূল্যস্ফীতি কমেছে। তবে খাদ্য বহির্ভূতখাতে মূল্যস্ফীতির হার বাড়তি।
মে মাসে ডাল, চিনি, মুড়ি, মাছ, মাংস, ব্রয়লার মুরগি, শাক-সবজি, ফল, মসলা, তামাক, দুধজাতীয় দ্রব্যাদি এবং অন্য খাদ্যসামগ্রীর মূল্য কমেছে বলে জানায় বিবিএস। এ খাতে মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে মে মাসে মূল্যস্ফীতির হার বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ, যা গত মাসে ছিল ৫ দশমিক ৫৫ শতাংশ।
জ্বালানি ও আলো, প্রসাধনী, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণ ও বিবিধ সেবা খাতের দাম বাড়তি ছিল।
ডিএসএস/০৮জুন২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও