editor
প্রকাশিত: 10:45 AM, September 26, 2020
জৈন্তাপুর প্রতিনিধি:-
সিলেটের জৈন্তাপুর উপজেলার বাইরা-খেল এলাকার নদী থেকে ইজারাদার দাবি করে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি বালু খোকো চক্র। এই বালু উত্তোলনে এলাকার মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় সাধারণ মানুষের বসত-বাড়ি হুমকির মুখে। এই চক্রের বিরুদ্ধে এলাকার কোন লোক প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। যার ফলে এই বালু খেকো চক্রটি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। কিন্তু স্থানীয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
এই অবৈধ বালুখেকো ‘ভুয়া ই্জারাদাররা’ হলেন, উপজেলার বাইরা খেল গ্রামের মৃত ইসুব আলীর ছেলে সিকন্দর আলী, মৃত রকিব আলীর ছেলে খলিলুর রহমান, ফয়জুর রহমান ও মৃত সিদ্দিক মিয়ার ছেলে আব্দুর রশিদ। তারা নিজেদের উপজেলার বালু মহালের ইজারাদার বলে দাবি করছে। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় এদের নামে কোন বালু মহালের ইজারা দেওয়া হয়নি। এই চক্রটি ভুয়া ইজারাদার বাদি করছে এবং বালু মহাল থেকে টাকা আদায় করছে।
তারা বাইরা-খেল এলাকার নদী থেকে দৈনিক হাজার হাজার টাকার বালু বিক্রি করছে। তবে কোন প্রতিবাদী লোক প্রশ্ন করলে তারা নিজেকে ইজারাদার দাবি করে। বিদায় এলাকার কোন লোক তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
এই ভুয়া ইজারাদার বালু খেকো ও বাইরা-খেল এলাকার বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকার সচেতন মহল।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন