admin
প্রকাশিত: 10:22 PM, June 9, 2021
অনলাইন ডেস্ক
ময়লার বিল সংগ্রহকে কেন্দ্র করে এক বৃদ্ধার মাথা ফাটিয়েছেন ছাত্রলীগ নেতা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে রাজধানীর কলাবাগানে। আহত বৃদ্ধা রহিমা বেগম (৭৩) শেরে-ই-বাংলা নগর থানার শুক্রাবাদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় ছাত্রলীগের কলাবাগান থানার সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিকী রুবেলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, ছাত্রলীগের এই নেতা ময়লার বাণিজ্য করেন। বিল নিতে এসে বাসার দরজায় লাথি মারেন তিনি। এসময় দরজা লেগে রহিমা বেগমের মাথা ফেটে যায়। আহত রহিমার ছেলে মো. আলাউদ্দিন জানান, পাশের বাসায় ময়লার টাকা নিয়ে ঝামেলা হয়েছিল।
সেখানে তর্কাতর্কি হয়েছে। আমাদের বাসার কলিংবেলও চেপেছিলেন রুবেল। মা দরজা খুলছিলেন। খুলে যাওয়া দরজায় লাথি দেন রুবেল। দরজা মায়ের কপালে লেগে তিনি রক্তাক্ত হন।
জানা গেছে, রহিমা বেগমের পাশের ফ্ল্যাটে সুমন চন্দ্র দাসের ময়লার বিল নিয়ে বাকবিতন্ডা করছিলেন আবু সিদ্দিকী রুবেল। এ বিষয়ে সুমন চন্দ্র দাস সাংবাদিকদের জানান, টাকা না থাকায় মঙ্গলবার ময়লার বিল দিতে পারেননি। পরে বিল দিতে তিনি নিজেই কল দেন তাদের ফোন নম্বরে। ফোন নম্বর বন্ধ পান। পরবর্তীতে ছাত্রলীগের সাবেক নেতা রুবেল বাসায় এসে গালিগালাজ করেন। এসময় পাশের ফ্ল্যাটের দরজায় লাথি দিলে রহিমা বেগম আহত হন।
এ বিষয়ে শেরে-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি বলেন, বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন