editor
প্রকাশিত: 5:03 PM, June 10, 2021
আবারও উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম শুরুর দাবি জানালো সিলেটের বিশ্বনাথ উপজেলার একমাত্র নাট্য সংগঠন বিশ্বনাথ থিয়েটার। এ দাবি জানিয়ে বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দরা।
স্মারকলিপি গ্রহণকালে ইউএনও সুমন চন্দ্র দাশ বলেন, মরমী কবি হাসন রাজার এ জন্মভূমি সাংস্কৃতিক অঙ্গনে অনেক পিছিয়ে রয়েছে। সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করে এগিয়ে নিতে হবে। তিনি বিশ্বনাথ থিয়েটারের এ দাবি উপজেলাবাসীর দাবি উল্লেখ করে দ্রুত শিল্পকলা একাডেমির কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. কামরুজ্জামান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্বনাথ উপজেলা শিল্পকলা একাডেমির কমিটি গঠন ও এর কার্যক্রম বাস্তবায়নের জন্য দীর্ঘদিন যাবৎ দাবী জানিয়ে আসছে বিশ্বনাথ থিয়েটার। ২০০৭ সাল থেকে দাবি জানিয়ে আসলেও কোন ফলপ্রসু হচ্ছে না। উপজেলায় শিল্পকলা একাডেমি না থাকায় সাংস্কৃতিক চর্চ্চার কোন সুযোগ পাচ্ছেন না সাংস্কৃতিক কর্মীরা। আর সাংস্কৃতিক চর্চ্চার কোন সুযোগ না থাকার ফলে অনেক প্রতিভাবান শিল্পীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারছেন না।
বিশ্বনাথ থিয়েটারের দীর্ঘদিনের দাবিতে বিশ্বনাথে শিল্পকলা প্রতিষ্ঠা করা হলেও ওই সময় কমিটি আলোর মুখ দেখেনি। এই কমিটির মাধ্যমে সরকারী অনুদানে প্রায় ৫ লক্ষ টাকার বাদ্যযন্ত্র, সাউন্ড সিস্টেম ও সরঞ্জাম ক্রয় করা হয়। উপজেলা শিল্পকলার একডেমির নির্ধারিত কোন অফিস ঘর না থাকায় ওই ৫ লক্ষ টাকার সরঞ্জামগুলো নষ্ট হতে যাচ্ছে। পরবর্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে ৫ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়। কিন্তু সে কমিটির কোন কার্যক্রম পরিলক্ষিত হয়নি।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, বর্তমান সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, সদস্য জুয়েল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
ডিএসএস/১০.জুন.২০২১ /রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন