admin
প্রকাশিত: 8:36 PM, June 10, 2021
অনলাইন ডেস্ক
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের এক সভাপতির মেয়েকে নিয়ে পালিয়েছেন কলেজ ছাত্রলীগের সভাপতি। মেয়ের সন্ধান চেয়ে ভুক্তভোগী বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগ পেয়ে তাদের উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
গত মঙ্গলবার (৮ জুন) দিনগত রাতে তারা পালিয়ে যান এবং বুধবার (৯ জুন) ভুক্তভোগী বাবা মেয়ের সন্ধান চেয়ে বেলপুকুর থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম দেলোয়ার হোসেন। তিনি বানেশ্বর ইউনিয়নের আবদুস সোবহানের ছেলে এবং বানেশ্বর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। তার সঙ্গে পালিয়ে যাওয়া ওই তরুণী বেলপুকুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির মেয়ে এবং বানেশ্বর সরকারী কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওয়ার্ড আওয়ামী লীগের এক সভাপতির অনার্স পড়ুয়া মেয়েকে নিয়ে পালিয়ে যান কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন। এরপর থেকে তাদের কোনো সন্ধান নেই।
এদিকে মেয়ের সন্ধান চেয়ে বুধবার (৯ জুন) বেলপুকুর থানায় সাধারণ ডায়েরি করে ওই কলেজ ছাত্রীর বাবা। এনিয়ে ওই এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।
এ ব্যপারে কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বেলপুকুর থানার ওসি আলমগীর হোসেন জানান, পুলিশ কলেজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে।
ডিএসএস/১০ জুুন ২০২১/মাছুম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে