editor
প্রকাশিত: 4:39 PM, June 13, 2021
সিলেট-গাছবাড়ী-কানাইঘাট সড়কের (বুরহানউদ্দিন সড়ক) সংস্কার ও উন্নয়নের দাবিতে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদের সুপারিশ সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়েছে। রোববার দুপুরে গোলাপগঞ্জের বাঘা এলাকার বিশিষ্টজনেরা সিলেট এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইনামুল কবিরের কাছে এ স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে তারা জানান- সিলেট-গাছবাড়ী-কানাইঘাট সড়কের (বুরহানউদ্দিন সড়ক) বর্তমানে যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে রাস্তার মধ্যখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে সিলেট সদর, গোলাপগঞ্জের বাঘা ও কানাইঘাটের গাছবাড়ি এলাকার কয়েক লাখ মানুষ প্রতিদিন ঝুকি নিয়ে চলাচল করছে। এই অবস্থায় রাস্তাটি সংস্কার ও মেরামত করা জরুরী হয়ে পড়েছে বলে স্মারকলিপিতে তারা উল্লেখ করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ আবু ফজল চৌধুরী শাহেদ, বাঘা জিআরএস ফিলিং স্টেশনের প্রোপাইটার শরিফ উদ্দিন আহমদ, পরগনা বাজার প্রাইমারী স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম কলিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাজী আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী রিপন আহমদ প্রমুখ। এর আগে বাঘা বিশিষ্ট ব্যক্তিবর্গ সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করে বিষয়টি অবগত করেন। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য তারা সাংসদ নাহিদকে অনুরোধ করেন।
এ সময় সিলেট এলজিইডির নির্বাহী প্রকৌশলী এনামুল কবির এ সময় বাঘার বিশিষ্ট ব্যক্তিদের আশ্বস্থ করে বলেন- চলতি বর্ষার মৌসুমে স্বল্প পরিসরে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। চলমান বছরের মধ্যে রাস্তাটিতে পরিকল্পনা গ্রহন করে স্থায়ী উন্নয়ন করার উদ্যোগ নেওয়া হবে।
ডিএসএস/১৩জুন২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন