editor

প্রকাশিত: 6:32 PM, June 14, 2021

বিশ্বনাথে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিশ্বনাথে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে কিশোর অপরাধ দমনে কঠোর প্রদক্ষেপ নিচ্ছে প্রশাসন। অপরাধী কিশোরদের তালিকা, কিশোরদের অনলাইনভিত্তিক গ্রুপগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়ারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সোমবার (১৪ জুন) সকাল ১১টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া বলেন, পারিবারিক মূল্যবোধের কারনেই বাড়ছে কিশোর অপরাধ। উপজেলার কোন কিশোররা অপরাধে জড়ালে এর দায় পরিবারকেই নিতে হবে। এজন্য উপজেলাবাসীর কাছে তিনি পারিবারিক বন্ধন সূদৃঢ় করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমন চন্দ্র দাশ বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় আর অনলাইনে ক্লাস করার সুবাধে সকল কিশোরদের কাছে স্মার্ট ফোন রয়েছে। আর অনলাইন আর অনলাইন গেমসের মাধ্যমেই কিশোররা অপরাধে জড়িয়ে পড়ছে।

তিনি অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কি সব কাপড় পরছে, তা দ্বায়িত্ব নিয়ে নজর রাখুন। তিনি বলেন, সবার সমন্বয়ের প্রচেষ্ঠায় উপজেলাকে কিশোর অপরাধমুক্ত রাখা সম্ভব।

থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, সারাদেশে কিশোর অপরাধ বাড়ছে, বিশ্বনাথ উপজেলার কিশোররাও অপরাধে জড়িয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তালিকা করছেন, অপরাধ যারা করবে তাদের আইনের আওতায় আনা হবে। সামাজিকভাবেও কিশোরদের কাউসিলিং করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক নবীন সোহেল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দু বৈদ্য।

এছাড়াও সভায় বক্তারা, উপজেলায় মাদক নির্মূল, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, বাজারে পণ্যের দাম বৃদ্ধি, হোটেলগুলোতে খাবারের দাম নির্ধারণ, যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি, কোরবানীর পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার বিষয়সহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।

এ সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে বলে জানান সভার সভাপতি ইউএনও সুমন চন্দ্র দাশ। এসময় থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান গত মে মাসের মামলার পরিসংখ্যান তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিশ্বনাথ সরকারি কলেজের সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন প্রমূখ।

ডিএসএস/১৪জুন /২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন