editor
প্রকাশিত: 7:49 PM, June 14, 2021
সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী ফয়জুর রহমান জাহেদ-সহ যেসকল আইনজীবী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের মাগফেরাত কামনায় ও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মনির উদ্দিন অ্যাডভোকেট, হাবিবুর রহমান অ্যাডভোকেট, মমিনুর রহমান টিটু অ্যাডভোকেটসহ যেসকল আইনজীবী অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালত ভবনের ১০৮নং কক্ষের আইনজীবীদের উদ্যোগে সোমবার বাদ যোহর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র আইনজীবী মৌলানা আব্দুর রকিব অ্যাডভোকেট।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, জিপি অ্যাডভোকেট রাজ উদ্দিন, সাবেক জিপি অ্যাডভোকেট খাদেমুল মিল্লাত জালাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট দিনা ইয়াসমিন, অ্যাডিশনাল জিপি অ্যাডভোকেট হোসেন আহমদ, অতিরিক্ত মহানগর দায়রা জজ’র পিপি অ্যাডভোকেট জোবায়ের বখ্ত জুবের, অ্যাডভোকেট আলা উদ্দিন, অ্যাডভোকেট প্রসেন কান্তি, অ্যাডভোকেট মনজুর আহমদ, সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট আহমদ ওবায়দুর রহমান ফাহমি, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, অ্যাডভোকেট মাহিনুল ইসলাম, অ্যাডভোকেট ইমরান আহমদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মুহিবুর রহমান, অ্যাডভোকেট ইকরামুল কবির শিরু, অ্যাডভোকেট খোকন আহমদ।
এছাড়াও আইনজীবী সহকারী দিলদার হোসেন, আব্দুল কুদ্দুছ রাসেল, সাংবাদিক রফিক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
ডিএসএস/১৪জুন /২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন