admin
প্রকাশিত: 1:30 PM, June 15, 2021
অনলাইন ডেস্ক
দক্ষিণ-পশ্চিম ভারতের কেরালা অঙ্গরাজ্যের বন্দরনগরী কোচি। আয়তন ৯৪.৮৮ বর্গ কিলোমিটার। কেরালা রাজ্যের সবচেয়ে বড় এই শহর মালাবার উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানের মোট জনসংখ্যা ৬ লাখ ৭৭ হাজার ৩৮১ জন। এখানে সাক্ষরতার হার ৮৬%, যা গোটা ভারতে সবচেয়ে এগিয়ে। শিক্ষার প্রতি কোচিবাসীর বিশেষ অনুরাগ। কোচির একজন নাগরিক জুবায়ের, বয়স আনুমানিক ৪৫ বছর। সামাজিকসচেতনতা সৃষ্টিতে অভিনব একটি কাজ করেন। শহরের দেয়ালে দেয়ালে পবিত্র কোরআনের অনুপ্রেরণামূলক বিভিন্ন আয়াত লিখে মানুষকে কাজকর্ম ও শান্তির প্রতি উদ্বুদ্ধ করেন। রাস্তার পাশের এসব দেয়ালে আয়াতগুলোর অর্থ ও ব্যাখ্যা লেখেন দুই ভাষায়—হিন্দি ও ইংরেজি।
সূর্যোদয়ের পরপরই বাইসাইকেলে ঘুরে ঘুরে শহরের নানা প্রান্তে দশ বছর ধরে তিনি এ কাজ করছেন। সামাজিক মাধ্যমে প্রচারিত একটি দৃশ্যে দেখা যাচ্ছে, জুবায়ের পবিত্র কোরআনের সুরা নাজমের ৩৯তম আয়াত ও তাফসির লিখছেন। যার অর্থ ‘আর এই যে, মানুষ যা চেষ্টা করে, তাই সে পায়।’
এই আয়াতের মতো উৎসাহমূলক বিভিন্ন আয়াত কোচির দেয়ালে দেয়ালে লিখেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁর এ কাজ বেশ প্রশংসা কুড়িয়েছে। যেমন আলজাজিরার বাসিল মিসহাল—যিনি জুবায়েরের ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচার করেছেন তিনি মন্তব্য করেন ‘তাঁর এ কাজে আমি বিস্ময়াভিভূত হয়েছি’।
ডিএসএস / ১৫জুন ২০২১ / রুজি
আমাদের ইউটিউব
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল