editor
প্রকাশিত: 2:02 PM, June 16, 2021
হবিগঞ্জ প্রতিনিধি ::
আগামী শুক্রবার (১৮ জুন) হবিগঞ্জে এসে পৌঁছাবে করোনা ভাইরাসের ৮ হাজার ৪০০ ভায়াল অর্থাৎ ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন। ১৯ দিন বন্ধ থাকার পর আগামী ১৯ জুন জেলাজুড়ে শুরু হবে ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, ৮৪ হাজার ভ্যাকসিন হবিগঞ্জে আসবে। আগের নিয়ম ও ভেন্যুতেই টিকা দেওয়ার কার্যক্রম চলবে।
ডা. উজ্জ্বল জানান, টিকা গ্রহণের জন্য পূর্বে যারা নিবন্ধন করে রেখেছেন তারাসহ নতুন নিবন্ধিত লোকদের এক সঙ্গেই টিকা দেওয়া হবে। কিন্তু এস্ট্রাজেনেকার টিকা থেকে প্রথম ডোজ গ্রহণ করে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান হবিগঞ্জের ১৭ হাজার ৭৫১ জন দেশে আসা ভিন্ন কোম্পানি চীনের সিনোফার্ম ও বেলজিয়ামের ফাইজারের তৈরি ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন কি-না এ বিষয়ে এখনও ফর্মুলা আসেনি।সেজন্য দ্বিতীয় ডোজ প্রাত্যাশীদের টিকা গ্রহণে অনিশ্চয়তা রয়েই গেল।
হবিগঞ্জ জেলা স্বাস্থ্যবিভাগে মজুদ থাকা ৯৭ হাজার ৫৪৫ ডোজ ভ্যাকসিন গত ৩০ মে শেষ হয়ে যায়।
এই মজুদ থেকে প্রথম ডোজ দেওয়া হয়েছিল ৫৭ হাজার ৬৬৮ জনকে। কিন্তু প্রথম ডোজপ্রাপ্তদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৯ হাজার ৮৭৭ জন। বাকি ১৭ হাজার ৭৫১ জন এখনও দ্বিতীয় ডোজের অপেক্ষায়।
ডিএসএস/১৬জুন/২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন