editor
প্রকাশিত: 2:31 PM, June 16, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার শিবের বাজারের দীঘিরপাড় গ্রামের পারিবারিক কবরস্থান থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের লাশ উত্তোলন করা হয়েছে।
বুধবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এরপর অ্যাম্বুলেন্স যোগে আনোয়ার হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। তিনি বলেন, আদালতের নির্দেশে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ পূনরায় মাঠি দেয়া হবে।
জানা যায়, নিহত আনোয়ার হোসেন দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বাস করতেন। গত ৩০ এপ্রিল বিকেল তিনটায় শিপা বেগম স্বজনদের ফোন করে তার স্বামীর মৃত্যুর খবর জানান। শিপা তখন তিনি বলেছিলেন, ডায়াবেটিস নীল হয়ে তার স্বামী মারা গেছেন। শিপার কথা বিশ্বাস করে স্বজনরা মৃত্যু নিয়ে কোনো সন্দেহ না করে আনোয়ার হোসেনের লাশ গ্রামের বাড়িতে সমাহিত করেন। খটকা লাগে আনোয়ারের মৃত্যুর এক মাস না যেতেই তার স্ত্রীর বিয়ের খবরে। শিপা বেগমের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রণকেলী গ্রামে। স্বামীর মৃত্যুর ১০ দিনের মাথায় তিনি সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী মাহি নামে এক যুবককে বিয়ে করেন। কানাইঘাটের ঝিঙ্গাবাড়ির উপরপাড়া গ্রামের বাসিন্দা মাহিকে দীর্ঘদিন ধরেই ভালোবাসতেন।
বিয়ের পর শিপা জানান, তাদের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল, তাই দুজনে বিয়ে করেছেন। প্রথম স্বামীর মৃত্যুর পর আনোয়ার হোসেনের রেখে যাওয়া বাসাতেই নতুন স্বামীকে নিয়ে বসবাস করছিলেন শিপা।
ভাইয়ের বিয়ের ১০ দিন পর ভাবির বিয়ে নিয়ে সন্দেহ হলে খোঁজখবর নেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন। পরবর্তীতে তিনি মামলা করেন। পরে গ্রেফতার করা হয় শিপাকে। গ্রেফতারের পর শিপাকে রিমান্ডে নিলে তিনি পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দেন। স্বামীকে ১০টি ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয় বলে তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
ডিএসএস/১৬জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন