editor
প্রকাশিত: 7:06 PM, June 16, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার বিছকান্দি পাথর কোয়ারীতে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এবং বিভিন্ন উপজেলায় পরিবহণ শ্রমিকদের কাছ থেকে অবৈধ চাদাবাজি আদায় বন্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ জুন) সংগঠনের পারাইরচকস্থ কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে গত ১৩ জুন সিলেট বিভাগীয় কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, ডিআইজি ও পুলিশ সুপার বরাবরে এই অবৈধ চাদাবাজি বন্ধে পৃথক পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিছনাকিান্দি পাথর কোয়ারীতে দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বেশ কয়েকজনের নাম ব্যবহার করে সুভাষ বাবুর নেতৃত্বে কতিপয় লোক প্রতিদিন নিরিহ পরিবহণ শ্রমিকদের কাছ থেকে গাড়ি থামিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করছে। এছাড়াও গোয়াইনঘাটের বিভিন্ন কোয়ারীতে রাতের আধারে এই কুচক্রী মহল পাথর উত্তোলন করে থাকে। পাথর সরবরাহকারী যানবাহন থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম ব্যবহার করে তারা চাদায় আদায় করে। বিষয়টি বার বার প্রশাসনের নজরে আনা হলেও এদের এই চাদাবাজি বন্ধ হচ্ছে না। তারা অবিলম্বে এসব চাদাবাজি বন্ধ এবং নিরিহ পরিবহণ শ্রমিকদের হয়রানী নিরসনকল্পে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। এছাড়াও তারা সিলেট জেলার বিভিন্ন সেতুতে সরকারী টুলের নামে পরিবহণ শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় বন্ধেরও দাবী জানান। এসব অবৈধ কার্যক্রম বন্ধ না হলে, শীঘ্রই তীব্র আন্দোলনে যাবে শ্রমিকরা।
সংগঠনের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহ সভাপতি জুবেদ আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক সামাদুর রহমান সামাদ, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য শরীফ আহমদ, আলী আহমদ আলী, আব্দুল জলিল, আব্দুল মতিন, বিল্লাল আহমদ প্রমুখ।
ডিএসএস/১৬জন/২০২১
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন