editor
প্রকাশিত: 8:51 PM, June 16, 2021
নিজস্ব প্রতিবেদক
রোটারি ইন্টারন্যাশনাল অনুমোদিত গ্লোবাল গ্রান্টের মাধ্যমে জালালাবাদ রোটারি ক্লাব কর্তৃক সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালকে, আমেরিকার অত্যাধুনিক মডেলের ৬ টি ভ্যান্টিলেটির প্রদান করা হয়, যার মূল্য ১কোটি এগারো লক্ষ টাকা।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সহ-সভাপতি প্রফেসর ডা.সুধাংশু রঞ্জন দে’র সভাপতিত্বে এবং পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদের পরিচালনায় হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর ডা.মোঃ আমিনুর রহমান লস্কর, সহ সাধারণ সম্পাদক মাহবুব সোবহানী চৌধুরী, হাসপাতালের সিইও কর্নেল(অব.) শাহ আবিদুর রহমান, রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর আইপিডিজি লে: কর্নেল(অব.) এম আতাউর রহমান পীর, ক্লাব প্রেসিডেন্ট ডা. জাকারিয়া হোসেন, পিপি রোটাঃ হানিফ মোহাম্মদ এবং পিপি রোটাঃ মাসুদ আহমেদ চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ট্রেজারার জামিল আহমেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ডা.মোস্তফা শাহ শাহজাহান চৌধুরী বাহার এবং জালালাবাদ রোটারি ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন পিপি রোটা: মোস্তফা কামাল, ইনকামিং প্রেসিডেন্ট রোটাঃ আলী আশরাফ চৌধুরী খালেদ এবং ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
ডিএসএস/১৬জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন