editor
প্রকাশিত: 9:25 PM, June 16, 2021
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে গেল ক’দিনের বৃষ্টিতে পানি জমেছে ধানি জমি ও খাল বিলে। নতুন পানিতে চড়ে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে দেশীয় প্রজাতির মাছের পোনা। কিছুদিনের মধ্যেই মাছগুলো বড় হবে।
তবে এরই মধ্যে এক শ্রেণির মৎস্য শিকারি বেড় জাল, ছিটকি জাল, ঠেলা জাল, উড়াল জাল (ঝাঁকি জাল) ও বাঁশের তৈরী বিভিন্ন ফাঁদ ব্যবহার করে অবাধে পোনা নিধন করছেন।
সরেজমিন দেখা যায়, বিশ্বনাথ উপজেলার বিভিন্ন হাওর, নদী-খালে বর্ষার পানি প্রবেশের পর মাছ শিকারের ধুম পড়েছে। ধানি জমি ও খাল-বিলের পাবি প্রবাহের পথে ফাঁদ ও জাল দিয়ে নিধন করা হচ্ছে। নিধন হচ্ছে ডিমওয়ালা মা মাছ ও বিভিন্ন জাতের পোনামাছ।
এছাড়াও উপজেলার হাবড়া বাজারসহ বিভিন্ন বাজারে প্রকাশ্যে প্রচুর ডিমওয়ালা মা ও পোনা মাছ বিক্রি হয়।
খুব অল্প দামে গ্রামের বিভিন্ন হাট-বাজারে কেউ কেউ বিক্রি করেন এসব মাছ। কারণ মৎস্য শিকারিদের কাছে বড় বা ছোট মাছের কোনো পার্থক্য নেই। মৎস্য সংরক্ষণ আইনে, নির্বিচারে পোনামাছ ও প্রজননক্ষম মাছ নিধনে নিষেধাজ্ঞা থাকলেও এর তোয়াক্কা করছেন না কেউ।
উপজেলার বাগিচা বাজার এলাকায় এক পোনামাছ শিকারি বলেন, ‘মাছ ধরেই আমরা জীবিকা নির্বাহ করি। তাই পোনাও ধরতে হয়।
অন্যদিকে, মৎস্য চাষি জাহিদ হাসান বলেন, ‘মাছের বেড়ে ওঠার মৌসুমে এ ভাবে নির্বিচারে মা ও পোনামাছ নিধন করলে একসময় হারিয়ে যাবে দেশীয় প্রজাতির অনেক সুস্বাদু মাছ।
এ বিষয়ে কথা হলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘পোনামাছ নিধন বন্ধে ইতিপূর্বে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দেশীয় প্রজাতির মা ও পোনামাছ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ডিএসএস/১৬জুন/২০২১
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন