editor
প্রকাশিত: 4:20 PM, June 17, 2021
আসন্ন শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে সরকার কর্তৃক সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এই মতবিনিময় সভা সিলেট নগরীর লামাবাজারস্থ শ্রীশ্রী কৃষ্ণ-বলরাম জিউর আখড়ায় (১৮ জুন) শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু। মতবিনিময় সভায় সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি শ্রী অনিল কিষণ সিংহ ও সাধারণ সম্পাদক শ্রী নৃপেন্দ্র সিংহ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, আগামী ১২ জুলাই সোমবার প্রথম রথযাত্রা ও ২০ জুলাই মঙ্গলবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।: বিজ্ঞপ্তি
ডিএসএস/১৭জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন