editor
প্রকাশিত: 8:46 PM, June 17, 2021
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ‘অপরিকল্পিত’ ড্রেন নির্মাণের প্রতিবাদে প্রবল বৃষ্টিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বাসিয়া ব্রিজের উপর কালিগঞ্জ এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কালিগঞ্জবাজার, বরইগাঁও, তাজপুর, সদলপুর, শেখ রাসেল স্টেডিয়াম, নতুনবাজার রাস্তার প্রজেক্ট পরিবর্তন করে মূল রাস্তা সংকীর্ণ করে অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করা হচ্ছে। এ ড্রেন নির্মাণে তৈরি হবে দীর্ঘ মেয়াদি নানা প্রতিবন্ধকতা।
এলাকাবাসী আপত্তি জানানোর পরও অযৌক্তিক ভাবে চলমান রয়েছে নির্মাণ কাজ। তাদের দাবি মেনে নিয়ে সঠিক জায়গায় সঠিক পন্থায় ড্রেন নির্মাণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি সিতাব আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল তাহিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মুরব্বী হাজী মো. পংকি মিয়া, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া রেজু, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা আব্দুর রকিব, সাইদুল ইসলাম, আব্দুল বারিক, সেজু মিয়া, কাওছার আহমদ, ফারুক আহমদ, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, মুহিবুর রহমান, হাজী ফজলুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রুপ, আব্দুল হাসিম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আলা উদ্দিন, সংগঠক আব্দুল কালাম, আব্দুল খালিক, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, মোজাম্মেল, ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, জুবেদ আহমদ, সায়েম, ইমরান আহমদ, ইলাছ মিয়া, সুজন আহমদ প্রমুখ।
বক্তারা বলেছেন, পরিকল্পিতভাবে সড়কের কাজ না হলে সারা বছর জনদুর্ভোগ হবে। অপরিকল্পিতভাবে সড়কের কাজ না করে পরিকল্পিতভাবে করার জন্য পৌর প্রশাসক ও ইউএনও’র প্রতি জোরদাবী জানান।
ডিএসএস/১৭জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন