editor
প্রকাশিত: 5:05 PM, September 26, 2020
ডেস্ক রিপোর্ট:-
জাতীয় সংসদের পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘোরিয়া) উপনির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নৌকার প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস ২,৩৯,৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫,৫৭৬ ভোট। এছাড়াও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন পেয়েছেন ৩,০৭৪ ভোট।
ঈশ্বরদীর ৮৪টি এবং আটঘোরিয়ার ৪৫টি মোট ১২৯টি কেন্দ্রে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হয়। দুই উপজেলায় মোট ভোটার ছিল ৩ লাখ ৮১ হাজার ১১২ জন।
মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বিজয়ের ফলাফল পাওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ঈশ্বরদী ও আটঘোরিয়াবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আবারো এখানে মুক্তিযুদ্ধ পক্ষের শক্তির বিজয় অর্জিত হলো।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এই নির্বাচনের সমন্বয়ক এস এম কামাল হোসেন নৌকার প্রার্থী বিজয়ী হওয়ায় ঈশ্বরদী ও আটঘোরিয়ার মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শেখ হাসিনা সরকারের এই এলাকায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকাবে বলে তিনি জানান। এসময় তিনি সাংবাদিকদেরও ধন্যবাদ জানান।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে