editor
প্রকাশিত: 6:02 PM, June 19, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮জুন) সিলেটের বিয়ানীবাজার-জকিগঞ্জ-কানাইঘাট সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী উত্তরভাগের আব্দুর রহিমের ছেলে হাছন আহমদ ওরফে হাছন (২৯), বালাউটের শিব্বির আহমদের ছেলে জুনেদ আহমদ (২২), কাশিরচকের জামাল আহমদের ছেলে রমজান আলী ওরফে রমজান (২৫) ও মােগলাবাজার থানার কিষনপুর গােটাটিকরের মৃত নিপেন্দ্র কর্মকারের ছেলে দিলীপ কর্মকার (৫০)।
তাদের কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ধারালো অস্ত্র জব্দ করেছে পুলিশ।
শনিবার (১৯জুন) সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি গণমাধ্যমে জানান।
তিনি বলেন, জকিগঞ্জ থানার সুলতানপুর ইউনিয়নের ছয়ঘরী গ্রামের মনােয়ারা বেগমের বাড়িতে গত ৪ জুন দিবাগত রাত দেড়টার দিকে সময় একদল ডাকাত হানা দিয়ে নগদ অর্থ, স্বর্ণালকার ও মােবাইলসহ প্রায় ৮ লাখ ৫৬ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় পরদিন (৫ জুন) মনােয়ারা বেগম জকিগঞ্জ থানায় মামলা (নং-২) দায়ের করেন।
মামলা দায়েরের পর সিলেট জেলা পুলিশ সুপার মােহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর নির্দেশে এ ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেফতারের জন্য জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাে. আবুল কাসেমকে বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন।
এসপির নির্দেশের পরিপ্রেক্ষিতে কঠোর অভিযান চালিয়ে বিয়ানীবাজার-জকিগঞ্জ-কানাইঘাট সীমান্ত এলাকা থেকে ওই চারজনকে আত্মগোপন করা অবস্থায় গ্রেফতার জকিগঞ্জ থানাপুলিশ।
ডিএসএস/১৯জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন