editor
প্রকাশিত: 7:34 PM, June 19, 2021
নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাশ্রম, মানব সেবা, বিশেষ করে করোনা মহামারীর সময়ে অসামান্য অবদান ও প্রশংসনীয় অবদান রাখায় রোটারি আন্তর্জাতিক জোন ১-বি, রিজিওন ১০ এর পাবলিক ইমেজ কমিটির উদ্যোগে কোভিড-১৯ হিরো ওয়ারিওর গোল্ড অ্যাওয়ার্ড পেলেন রোটারি ক্লাব অব জালালাবাদের রোটারিয়ান মোঃ ইকবাল হোসেন।
গত শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় রাজধানী ঢাকার অভিজাত একটি হোটেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের কাছ থেকে তিনি সম্মাননা গ্রহণ করেন।
পদক প্রদান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রী টিপু মুন্সী, রোটারি আন্তর্জাতিক এর প্রেসিডেন্ট হলগার ন্যাক, প্রেসিডেন্ট ইলেক্ট শেখর মেহতা। অনুষ্ঠান পরিচালনা করেন শওকত হোসেন ও টেলিভিশন উপস্থাপিকা শিরিন শিলা।
উক্ত অনুষ্ঠানে ফিজিক্যালি ছাড়াও ভার্চুয়ালিভাবে বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া, থাইওয়ান, ইন্দোনেশিয়া, নেপাল ও থাইল্যান্ডের আমন্ত্রিত রোটারিয়ান ও অন্যান্য অতিথি গন অংশগ্রহণ করেন।
রোটারি ক্লাব অব জালালাবাদ এর সদস্যের পাশাপাশি রোটারিয়ান ইকবাল হোসেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজ এর আহবায়ক, সমাজ কর্মী ও সংগঠক, দোয়ারা বাজার সমিতি সিলেট এর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য; এর আগেও রোটারিয়ান ইকবাল হোসেন রোটারি আন্তর্জাতিক কর্তৃক পল হ্যারিস ফেলো (পিএইচএফ) সম্মানে ভুষিত হন।
ডিএসএস/১৯জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন