admin
প্রকাশিত: 1:56 PM, June 20, 2021
নিজস্ব প্রতিবেদন
সিলেটের ওসমানী নগর উপজেলায় বন্ধ ঘরের ভেতর থেকে স্কুলশিক্ষিকাসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে লাশ ২টি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া দুজন হলেন তপতী রানী দে (৬০) ও তাঁর গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্য (৩৫)। তপতী ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের সোয়াইরগাঁও এলাকার বাসিন্দা। তিনি সোয়ারগাঁও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাঁর স্বামী বিজয় ভূষণ দে পল্লিচিকিৎসক।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বিকেলে তপতীর স্বামী ও ছেলে রোগী দেখতে বাইরে যান। রাত ১১টার দিকে বাড়িতে এসে তাঁরা ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের মেঝেতে তপতীর গলাকাটা লাশ এবং ঘরের আড়ার সঙ্গে গৌরাঙ্গ বৈদ্যর ঝুলন্ত লাশ দেখতে পায়।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান বলেন, বন্ধ ঘরের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল, অন্যজনের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার দিকে ওই শিক্ষিকা খুন হয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
ডিএসএস/ ২০ জুন ২০২১/ রুজি
আমদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন