admin

প্রকাশিত: 8:59 PM, June 20, 2021

হেফাজতের ঘাঁটিতে দলীয় সাংসদ না থাকায় আ.লীগের হতাশা

হেফাজতের ঘাঁটিতে দলীয় সাংসদ না থাকায় আ.লীগের হতাশা

অনলাইন ডেস্ক
হেফাজত ইসলামের ঘাঁটি হাটহাজারীতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দলীয় সাংসদ নেই। স্থানীয় আওয়ামী লীগ নেতারা মনে করছেন, এতে সেখানে নানা সাংগঠনিক দুর্বলতা তৈরি হয়েছে। হেফাজত কিংবা অন্য বিরোধী শক্তিকে মোকাবিলা করার মতো কর্মকাণ্ড আওয়ামী লীগের নেই।

স্থানীয় সময় গতকাল শনিবার রাতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় নেতারা তাঁদের হতাশার কথা জানান। এ সময় কেন্দ্রীয় নেতারা হেফাজতে ইসলামকে ঠেকাতে দলের সাংগঠনিক ভিত শক্তিশালী করার ওপর জোর দেন।

হাটহাজারীতে ২০ দিনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করা এবং দ্রুততর সময়ে সহযোগী সংগঠনগুলোর সম্মেলন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলামের সঙ্গে স্থানীয় নেতাদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহাজোটের সাংসদ নিয়ে কেউ কথা বলেননি। তবে দলীয় সাংসদ না থাকার কারণে কিছু সাংগঠনিক দুর্বলতার কথা তৃণমূলের নেতারা তুলে ধরেছেন। একইভাবে ফটিকছড়িতেও দলীয় সাংসদ না থাকার কথা উঠেছে।
হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী
রাত সাড়ে নয়টায় সভা শেষ হয়। কেন্দ্রীয় নেতারা একই স্থানে আজ রোববার সকাল ১০টা থেকে মহানগর আওয়ামী লীগের সংসদীয় আসনভিত্তিক ওয়ার্ড ও থানা কমিটির সঙ্গে পৃথক মতবিনিময় সভা শুরু করেছেন। এসব সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এবং স্থানীয় সাংসদেরা উপস্থিত থাকছেন।

রাতে অনুষ্ঠিত সভায় সম্প্রতি হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের বিষয়টি নিয়ে আলোচনা হয়। ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের সময় আওয়ামী লীগ খুব বেশি সক্রিয় ছিল না বলে আলোচনা হয়। সে সময় দলীয় সাংসদ না থাকার বিষয়ে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। এ কারণে সেখানে সংগঠন দুর্বল বলে মত দেন তাঁরা।

হাটহাজারীতে ২০ দিনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করা এবং দ্রুততর সময়ে সহযোগী সংগঠনগুলোর সম্মেলন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, মহাজোটের সাংসদ নিয়ে কেউ কথা বলেনি। তবে দলীয় সাংসদ না থাকার কারণে কিছু সাংগঠনিক দুর্বলতার কথা তৃণমূলের নেতারা তুলে ধরেছেন। একইভাবে ফটিকছড়িতেও দলীয় সাংসদ না থাকার কথা উঠেছে। তবে সব মিলিয়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন নেতারা। ভবিষ্যতে হেফাজত বা বিএনপি–জামায়াতকে মোকাবিলা করার মতো সাংগঠনিক ভিত তৈরি করতে হবে বলেন নেতারা।

২০০৮ সাল থেকে হাটহাজারীতে আওয়ামী লীগের শরিক হিসেবে জাতীয় পার্টির সাংসদ নির্বাচিত হয়ে আসছেন। গতকালের সভায় বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতা বা মন্ত্রীদের হাটহাজারী মাদ্রাসায় যাওয়া, সেখানে হেফাজত নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও হেফাজত নেতাদের প্রশংসা করা নিয়েও সমালোচনা করেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা। এ ছাড়া দলের অনৈক্য নিয়েও কথা হয়।

জানতে চাইলে কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাংগঠনিক ভিত মজবুত করতে ঐক্যবদ্ধভাবে ২০ দিনের মধ্যে হাটহাজারী থানা কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে। সেটা এক মাসও হতে পারে। পাশাপাশি যেসব ইউনিয়ন, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মেলন হয়নি, সেগুলো দ্রুত সময়ের মধ্যে করতে বলা হয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি দল শিগগির হাটহাজারীতে যাবে বলে সভায় সিদ্ধান্ত হওয়ার কথা জানান আমিনুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এ ছাড়া হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আজ সকাল ১০টা থেকে চট্টগ্রাম-৪, ৫ ও চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের সঙ্গে প্রথম সভা করেছেন নেতারা। তাতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ, দিদারুল আলম ও নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত রয়েছেন। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম-১৩, ৯ ও চট্টগ্রাম-১১ আসনের সাংসদ ও তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক হবে। আগামীকাল সোমবার নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি, সম্পাদকমণ্ডলীর সদস্য এবং সহসভাপতিদের সঙ্গে পৃথক মতবিনিময় সভার সময় নির্ধারণ করা হয়েছে।

ডিএসএস/২০/জুন/২০২১/মাছুম চৌধুরী

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন