editor
প্রকাশিত: 1:00 PM, June 22, 2021
ওসমানীনগর প্রতিনিধি:
আধুনিক ব্যাংকিং সেবার আওতায় গ্রাহকদের সুযোগ-সুবিধাকে আরোও অধিকতর সহজ করার লক্ষ্যে সিলেটের শহরের প্রবেশদার দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে উদ্ধোধন করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটেডের উপ-শাখার।
গত সোমবার চুন্ডিপুলের দক্ষিন সুরমা কলেজ গেইট সংলগ্ন স্থানে ইসলামী ব্যাংকের দক্ষিন সুরমা শাখার অধিনে উপ শাখারটির উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মো: শিহাবুদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,সিলেট শাখার ব্যাবস্থাপক শহিদ আহমদ,লালদিঘীর পাড় শাখার ব্যাবস্থাপক নুরুজ্জামান,আম্বরখানা শাখার ব্যবস্থাপক রাব্বি কামাল চৌধুরী,গোয়ালাবাজার শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ আকবর উদ্দিন,দক্ষিন সুরমা শাখার ব্যাবস্থাপক মোস্তাফিজুর রহমান,জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক জাফর আহমদ,বাইপাস ব্যাবসায়ী সমতির যুগ্ম সাধারণ সম্পাদক নুর আহমদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,চন্ডিপুল উপ শাখার ইনচার্জ আব্দুল ওয়াহিদ।
ব্যাংক কর্মকর্তা মোতাছিম বিল্লাহের পরিচালনায় বক্তারা বলেন,সততা, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদানের মাধ্যমে গণমানুষের ব্যাংক পরিচিতি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।শরীআহ ভিত্তিক ব্যাংকিংয়ের অগ্রপথিক হয়ে ডিজিটাল ব্যাংকিং সেবায় এগিয়ে থেকে পৃথিবীর সেরা ১ হাজার ব্যাংকের তালিকায় স্থান লাভের পাশাপাশি পরিণত হয়েছে দেশের ১৬ কোটি মানুষের আস্থার প্রতীকে। গ্রামিন জনগোষ্টিকে ব্যাকিং সেবার আওতায় নিয়ে আসতে দেশের প্রত্যান্ত অঞ্চলে শাখা উপশাখা ও এজেন্ট শাখা স্থাপন করে কাজ করে যাচ্ছে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে।করোনা ভাইরাসের শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের অগ্রযাত্রার বাস্থবায়নসহ সরকারী সকল নিদের্শনা মেনে মানুষের আস্থা ও ভালোবাসার ব্যবসায়িক সূচকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।তৃতীয়াংশের বেশি রেমিট্যান্স আহরণের মাধ্যমে ইসলামী ব্যাংক ব্যাপক অবদান রাখছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ফাইন্যান্সিয়াল টেকনোলজির ব্যবহার ও ডিজিটাল ব্যাংকিং সেবার অগ্রগতির ধারাবাহিকতায় ইসলামী ব্যাংকের সেলপিন আপসসহ্ সির্আএম মেশিন সম্মেলিত এটিএম বুথের মাধ্যমে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে কিংবা যেকোনো জায়গায় থেকে ২৪ ঘন্টা লেনদেনসহ সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারছেন গ্রাহকরা। দেশের অর্থনেতিক উন্নয়নসহ সার্বিক কল্যাণে ইসলামী ব্যাংকের তথ্য-প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবার পরিধি অব্যাহত রাখার আহব্বান জানান তারা।সভা শেষে ব্যাংকের উন্নতিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত পরিচালনা করেন বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক দুলাল হোসেন।অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তা, গ্রাহকসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিএসএস/২২জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন