editor
প্রকাশিত: 8:31 AM, September 27, 2020
নিজস্ব প্রতিনিধি:-
সিলেট এম.সি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের সাথে জড়িত চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজ বিকেলে নগরীতে ছাত্রদলের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশের নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
এক বিবৃতিতে তিনি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত ধর্ষকদের গ্রেপ্তার করতে ব্যর্থ পুলিশ প্রশাসন। পুলিশ ধর্ষকদের গ্রেপ্তারের পরিবর্তে প্রতিবাদী ছাত্রদল নেতাকর্মীদের উপর নগ্ন হামলা করে মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সৌরভ, এমসি কলেজ ছাত্রদল নেতা সৈয়দ মিনহাজ, ছাত্রদল নেতা রাজ খান ইমন ও জুবের আহমদ সহ অসংখ্য নেতাকর্মীদের আহত করে প্রমাণ করেছে ধর্ষক লীগ আর পুলিশ লীগ একাকার হয়ে সাধারণ জনগণের জানমাল এবং জীবনের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলায় মেতে উঠেছে তারা। বিবৃতিতে তিনি ধর্ষণ ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ছাত্রদলের মিছিলে হামলাকারী দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় রাজপথেই এসব অপকর্মের সমুচিত জবাব দেওয়া হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন