editor
প্রকাশিত: 2:04 PM, June 22, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জলাশয় আইন না মেনে পরিবেশ ধ্বংস করা হচ্ছে।
যার জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবেশ। সেজন্য নগরীতে বসবাসকারীদের মধ্যে ঝুঁকিও বেড়েছে। অথচ জলাশয় নিয়ে আইন রয়েছে। সেই আইনে কোনো তোয়াক্কা না করেই জলাশয় ভরাট করা হচ্ছে। এবার আর কোন ছাড় দেয়া হবে না। জলাশয়ের ক্ষতি করলেই সিসিক আইন অনুসারে ব্যবস্থা নিবে। কাউকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না। এজন্য সিসিকের প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২২ জুন) সকাল ১১টায় সিলেট নগরীর জল্লারপাড়স্থ ওয়াকওয়ে পরিদর্শন শেষে জল্লারপাড়ের জল্লার পরিচ্ছন্নতা ও উন্মুক্তকরণ কাজ তদারকি করার পর এসব কথা বলেন মেয়র আরিফ।
তিনি বলেন, জল্লারপাড়ের জল্লাতে অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়সহ সরকারের জায়গা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর জল্লার জায়গা পূনরায় মাপযোগ করার পর যথাযথ কাগজপত্র দেখে জায়গা আলাদা করার কাজ শুরু করবে সিসিক। সরকারের জায়গা হলে সরকার পাবে। আর ব্যক্তি কিংবা কোন সরকারি প্রতিষ্ঠানের জায়গা থাকলে তাদেরকে বুঝিয়ে দেয়া হবে। জল্লার পরিষ্কার করার পর সৌন্দর্য বর্ধন করা হবে। যাতে নগরবাসীর বিনোদনের জায়গা হয়। সেই সাথে জল্লার কাজ শেষ হওয়ার পর পরই ওয়াকওয়ে উন্মুক্ত করা হবে। নিরাপত্তা জন্য সিসিকের ক্যামেরা, নিরাপত্তা দল ও পুলিশের সাথে কথা বলে একটি ক্যাম্প বসানোর চিন্তা করা হচ্ছে।
ডিএসএস/২২জুন/২০২১/রেদওয়ানা
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন