editor
প্রকাশিত: 3:34 PM, June 23, 2021
নিজস্ব প্রতিনিধি
সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বুধবার (২৩ জুন) প্রধান নির্বাচন কার্যায়ে অনুষ্ঠিত শুনানি শেষে তাঁর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। তবে ইসির এ রায়ের বিপরীতে হাইকোর্টে যাচ্ছেন সিলেট-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক।
এর আগে হাবিবের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে নিয়ে এসে তার প্রার্থীতা চ্যালেঞ্জ করে বসেন আতিক। এ মর্মে প্রধান নির্বাচন কমিশনার বরবারে গত ২০ জুন একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের শুনানি ছিলো গতকাল মঙ্গলবার (২২ জুন)। কিন্তু মঙ্গলবার শুনানি শেষ না হওয়ায় বুধবার (২৩ জুন) ১১টা পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করে নির্বাচন কমিশন।
অবশেষে বুধবার বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা শুনানি শেষে হাবিবকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
তবে এবার আতিকুর রহমান আতিক হাইকোর্টে রিট করবেন- বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইসির এ ঘোষণার প্রতি আমরা সন্তুষ্ট নই। আমরা আগামীকাল অথবা রোববার উচ্চ আদালতে রিট করবো। এ বিষয়ে আজই প্রস্তুতি শেষ করবো।
এ বিষয়ে জানতে হাবিবুর রহমানের মুঠোফোনে বুধবার যোগাযোগ করা হলে তিনি কথা বলতে সম্মতি প্রকাশ করেননি।
ডিএসএস/২৩জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন