editor

প্রকাশিত: 3:47 PM, June 23, 2021

সিলেট ওসমানীনগরের জোড়া লাশ উদ্ধার, ৪ দিনেও জট খুলেনি

সিলেট ওসমানীনগরের জোড়া লাশ উদ্ধার, ৪ দিনেও জট খুলেনি

নিজস্ব প্রতিনিধি
কি কারণে এই হত্যাকান্ড, কেনইবা গৃহকর্মী শিক্ষিকাকে খুন করবে? এই খুনের পেছনে আর কেউ জিড়ত আছে কিনা এনিয়ে নানা প্রশ্ন উঠেছে। আলোচনার ঝড় বইছে সিলেটর ওসমানীনগরে।

স্কুল শিক্ষক তপতী রাণী দে লাভলীর বিবস্ত্র গলাকাটা লাশ ও একই ঘর থেকে ঝুলন্ত অবস্থায় থাকা গৃহকর্মী গৌর চাঁদ ওরপে গৌরাঙ্গ সরকারের লাশ উদ্ধারের ঘটনার চার দিন অতিবাহিত হলেও জট খোলেনি চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের। সোমবার স্কুল শিক্ষিকার পুত্র তন্ময় দে বিপ্লবের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে থানায় হত্যা মামলা রুজু করা হলেও মামলায় শিক্ষিকার হত্যাকারী হিসাবে শুধুমাত্র নিহত গৃহকর্মী গৌরাঙ্গকে অভিযুক্ত করা নিয়ে রহস্যের সৃষ্টির পাশাপাশি স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

এদিকে, শিক্ষিকা খুনের দায়ে অভিযুক্ত গৃহকর্মীর লাশ উদ্ধার নিয়ে থানায় অপমৃত্যুর মামলা রুজু হলেও গৃহকর্মীর পরিবারের লোকজন দাবি করছে, শিক্ষিকাকে খুনের পর গৌরাঙ্গকেও হত্যা করে জোড়া খুনের ঘটনাকে চাপা দিতে গৃহকর্মীর লাশ ঝুলিয়ে রেখেছিল ঘাতকরা। মূল ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্ঠায় নিহত গৃহকর্মীকেই এখন বলির পাঠা বানানো হয়েছে। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে পৃথক হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সোমবার রাতে নিশ্চিত করেছেন নিহত গৃহকর্মীর বড় ভাই মোর চাঁদ সরকার। তবে পুলিশের উর্ধ্ধতন কর্মকর্তারা বলছেন, শিক্ষিকার পরিবারের অভিযোগ ও প্রাথমিক তদন্ত সাক্ষেপে শিক্ষিকা খুনের দায়ে গৃহকর্মীকে অভিযুক্ত ও গৃহকর্মীর লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে। সার্বিক বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত চলমান রয়েছে। তদন্তকালে অন্য কোনো সূত্র পাওয়া গেলে সেটা পর্যালোচনাক্রমে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

অপমৃত্যুর মামলার বাদি নিহত গৃহকর্মীর ভাই গবিন্দ সরকার বলেন, আমরা মাতৃহারা হতরদ্রি পরিবারের সন্তান। পারিবারিক অভাবের কারনে আমার ভাই শিক্ষিকার বাড়িতে গৃহকর্মীর কাজ করে অন্ধ বাবার আহার যুগাতো। পরবর্তীতে আমি নিজেও নিহত শিক্ষিকার মেয়ে তন্নীর সিলেট শহরের বাসায় কাজ করছি। শিক্ষিকার স্বামী-স্ত্রী ও পুত্রের মধ্যে পারিবারিক কলহের বিষয়টি দীর্ঘ দিনের। শিক্ষিকার মেয়ের বাসায় কাজে থাকার সুবাধে বিষয়টি পূর্ব থেকেই অবগত রয়েছি। খুনের মূল হোতাদের গ্রেফতারের চাপ কমানোর জন্য থানা পুলিশ ঘটনার দিনই লাশ ময়না তদন্তে পাঠানোর কথা বলে কৌশলে আমার স্বাক্ষর নিয়ে আমার ভাইয়ের লাশ উদ্ধারের ঘটনায় তড়িগড়ি করে অপমৃত্যুর মামলা রুজু করেছে। একই ঘটনার দুই দিন পর আবার আমার মৃত ভাইকে অভিযুক্ত করে থানায় খুনের মামলা রেকর্ড করা হয়েছে। ডা: বিজয় ভুষনের পারিবারিক কলহের বিষয়টি নিরপক্ষভাবে খতিয়ে দেখলে ঘটনার আসল রহস্য বের হবে।

এই বিষয়ে হত্যা মামলার বাদি নিহত শিক্ষিকার পুত্র তন্ময় দে বিপ্লবের বক্তব্য জানতে গত দুই দিন ধরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে কল দেয়া হলে তিনি কোনো ফোন রিসিভ করছেনা। তবে লাশ উদ্ধারের পরের দিন রবিবার সাংবাদিকরা সরেজমিনে ঘটনাস্থলে যাওয়ার পর মায়ের মৃত্যু নিয়ে তন্ময় দে বিপ্লবের বক্তব্য ছিল, সম্প্রতি কাজের ছেলে গৌরাঙ্গ প্রায়ই নানা অযুহাতে তার মাসহ পরিবারের সদস্যদের সাথে তর্কে লিপ্ত হত। বিপ্লবের দাবি ঘটনার দিন তিনি এবং তার বাবা বিজয় ভুষন বাড়িতে না থাকার সুবাধে গৌরাঙ্গ তার মাকে খুন করে সে নিজে আত্মহত্যা করেছে।

অন্যদিকে, অপর একটি সূত্র জানিয়েছে গত দুই মাস ধরে গৃহকর্তা ডা: বিজয় ভুষন পরিবারের সাথে না থেকে পৃথক বাসায় বসবাস করে আসছিলেন।

বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ইউপি সদস্য জুবেল মিয়া বলেন, গৌরাঙ্গের পরিবারটি হতদ্ররিদ্র তার মা ও বেঁচে নেই বাবাও অন্ধ। পাশ্ববর্তী বাসিন্দা হিসাবে ছোটবেলা থেকে গৌরাঙ্গসহ তার ভাইদের আমি দেখাশুনা করছি। এছাড়া ডা: বিষয় ভুষন আমাদের এলাকায় থাকা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত থাকার সুবাধে আমার সাথে আলোচানার মাধ্যমেই পারিবারিক কাজের জন্য গৌরাঙ্গ নিয়েছিলেন। সেই থেকে গৌরাঙ্গের যেকোনো বিষয়ে গৃহকর্তা বিজয় ভুষন আমার সাথে আলোচনা করতেন। গৌরাঙ্গ খুবই শান্তসৃষ্ট স্বভাবের ছেলে। সে খুন করে আত্মহত্যা করেছে এটা মেনে নেয়া যায় না। এছাড়া, গত দুই মাস ধরে পারাবিারিক অসুবিধা দেখিয়ে ডা: বিজয় তাঁর কর্মরত স্বাস্থ্য কেন্দ্রে আসছেন না এর মধ্যেই তাঁর স্ত্রী খুনের ঘটনা। সুষ্ট তদন্তের মাধ্যমে হত্যাকান্ডের ঘটনার থলের বিড়াল বেড়িয়ে আসা সম্ভব বলে মনে করেন ওই জনপ্রতিনিধি।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, শিক্ষিকার ছেলের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। নিহত গৃহকর্মীর পরিবারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সার্বিক বিষয়গুলো পুলিশ তদন্তে রয়েছে।

উল্লেখ্য: উপজেলার দয়ামীর ইউনিয়নের শোয়ার গাঁও গ্রামের ডা: বিজয় ভুষন দে‘র বাড়ির বসত ঘরের মেঝে থেকে তারই স্ত্রীর স্কুল শিক্ষিকা তাপত রানী দে বিবস্ত্র গলাকাটা লাশ এবং একই ঘরের কাঠের উপর থেকে গৃহকর্মী গৌরাঙ্গ সরকারের ঝুলন্ত লাশ শনিবার দিনগত রাত ১২টায় উদ্ধার করে থানা পুলিশ। গৃহকর্মীর বাড়ি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের লহরী গ্রামে। বিগত প্রায় ৬ বছর থেকে ওই শিক্ষিকার পরিবারে গৃহকর্মীর কাজ করছেন। রবিবার ময়না তদন্ত শেষে লাশ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে-তপতীর মৃতদেহের পাশ থেকে একটি ছুরা ও একটি বটি উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে এ দু’টি অস্ত্র ব্যবহার করা হয়েছে। তপতীর ঘাড়ের ডান দিকে একটি কুপ ও ঘাড়ের পিছনে ছুরির আঘাত রয়েছে।সন্ধ্যার পর কোনো এক সময়ে এ হত্যাকান্ডটি ঘটতে পারে বলে ধারনা করছে পুলিশ। ময়না তদন্ত শেয়ে রবিবার রাতে নিজ নিজ বাড়িতে শিক্ষিকা ও গৃহকর্মীর অন্তুষ্টিক্রিয়ার সম্পন্ন হয়। তপতী ও বিজয় দম্পত্তির এক ছেলে ও তাপসী দে তন্নী নামের এক মেয়ে রয়েছে। স্বামীসহ ছেলে- মেয়ে ও মেয়ের স্বামী পেশায় চিকিৎসক বলে জানা গেছে।

ডিএসএস/২৩জুন/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন