editor
প্রকাশিত: 6:59 PM, June 23, 2021
অনলাইন ডেস্ক
বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে সূচকের। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর। বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৯ পয়েন্ট।
সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৫ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৯৫ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ২ হাজার ৩০ কোটি টাকার, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা কম। গতকাল লেনদেন হয় ২ হাজার ১৭ কোটি টাকার। ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ২১৭টির, অপরিবর্তিত আছে ২২টির দর।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, ম্যাকসন স্পিনিং, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিল লিমিটেড, কাট্টালি টেক্সটাইল লিমিটেড, এসএস স্টিল, সি পার্ল, ওরিয়ন ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড ও কেয়া কসমেটিকস।
মূল্যবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো মুন্নু সিরামিকস, মালেক স্পিনিং, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সমতা লেদার, সি পার্ল, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ড ও ফুয়াং ফুড।
অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৭৯টির, অপরিবর্তিত আছে ২১টির দর
ডিএসএস/২৩জুন/২০২১/রেদওয়ান ।
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও