editor

প্রকাশিত: 7:21 PM, June 23, 2021

সন্ত্রাসী স্বামীকে’ ধরিয়ে দিলেন পুলিশে স্ত্রীর

সন্ত্রাসী স্বামীকে’ ধরিয়ে দিলেন পুলিশে স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
স্বামীর নির্যাতন থেকে বাঁচতে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করেন স্ত্রী। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে আটক করে। এসময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে পাইপগান, রামদা ও চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনা ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইসলামপুর মিয়ারকান্দি গ্রামে। বুধবার (২৩ জুন) সকালে গ্রেফতারকৃত মো. শাহজাহান মিয়াকে (৩০) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ইসলামপুর মিয়ারকান্দি গ্রামের মৃত তাহির মিয়ার ছেলে মো. শাহজাহান মিয়া (৩০) প্রায়ই পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জেনি আক্তারের সাথে ঝগড়া-বিবাদে জড়াতেন। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে আবারো কলহের জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তার স্ত্রী জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করে পুলিশের কাছে অভিযোগ করেন ও নিরাপত্তা চেয়ে সাহায্য চান।

খবর পেয়ে পুলিশ শাহজাহানের বাড়িতে গিয়ে তাকে আটক করে। এসময় তাকে জিজ্ঞাসাবাদ ও ঘরে তল্লাশি করে ঘরের ফ্লোরের নিচে স্লাব দিয়ে ঢাকা গর্ত থেকে একটি পাইপগান, একটি, চায়নিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম চৌধুরী বাদী হয়ে অস্ত্র আইনে মামলা (নং ১২, তাং ২২/০৬/২০২১) দায়ের করেছেন। রাত ৮ টায় বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান সাংবাদিকদের প্রেসব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ৯৯৯ নাম্বারে কল করে একজন মহিলা তার স্বামীর বিরুদ্ধে হুমকি-ধমকির অভিযোগ করেন। পরে আমরা তার স্বামী শাহজাহান মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে সে অস্ত্র লুকিয়ে রাখার স্থান দেখিয়ে দেয়। সেখান থেকে পাইপগানসহ ৩টি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

ডিএসএস/২৩জুন/২০২১/রেদওয়ান ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে