editor

প্রকাশিত: 7:42 PM, June 23, 2021

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
আজ ২৩ জুন রোজ বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৭২ তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে তালতলাস্থ গুলশান সেন্টারে বেলা ১১ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নুরুল ইসলাম পুতুল, মোঃ সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গিরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল।

আলোচনা সভার মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টির ইতিহাস ১৯৪৯ সালের ২৩ জুন থেকে বর্তমান সময় পর্যন্ত তুলে ধরেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, টাঙ্গাইলের শামসুল হক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দের ত্যাগের ইতিহাস আলোচনা করে নেতৃবৃন্ধ বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার মাধ্যমে বাঙালীর আকাঙ্খার বাতিঘর প্রতিষ্ঠিত হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে ছয় দফা প্রণয়ন ও উনসত্তরের গনঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন পূর্ব-পাকিস্তানের স্বকীয় রাজনৈতিক উত্থান অনিবার্য হয়ে উঠে । বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচীকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় । বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে হেনরি কিসিঞ্জারের সেই ‘বটম লেস বাস্কেটের’ দেশ থেকে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ আজ স্বংয়পূর্ণ ও সমৃদ্ধির পথে । এ অঞ্চলের ইতিহাসের পাতায় রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আওয়ামী লীগ স্বকীয়-ঔজ্জ্বল্যময় উচ্চতায় অধিষ্ঠিত হবে নিশ্চিত ।

চলমান উন্নয়নকে আরো সুদৃঢ় করার জন্য আমরা আপনাদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পাশে ছিলাম, বর্তমানে আছি ও ভবিষ্যতেও থাকবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে এবং হবেই। আলোচনা সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান। আগামী ৩০ শে জুন সকাল ১০ টা ৩০ মিনিটে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য মরহুম জননেতা বদর উদ্দিন আহমদ কামরান এর স্মরণ সভায় উপস্থিত থাকতে সবাইকে আহবান জানানো হয় ।

আলোচনা সভায় স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট গোলাম সোবহান চৌধুরী, এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান , যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ ,ডাঃ আরমান আহমদ শিপলু, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি , সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী।

মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ আজম খান, , আব্দুল আহাদ চৌধুরী মিরন, এডভোকেট কিশোর কুমার কর, নুরুন নেছা হেনা, আজম খান (মজুমদারী), মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদীপ দেব, সাব্বির খান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, তাহমিন আহমেদ , রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, মহসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, শিপা বেগম শুপা, জুমাদিন আহমেদ, মাহফুজ চৌধুরী জয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল মালিক সুজন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার, কানাই দত্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ জুনু মিয়া(৫নং) হাজী মোঃ ছিদ্দেক আলী (৮নং),সালউদ্দিন বক্স সালাই(১১নং), মাহবুবুর রহমান মবু(১২নং), ফখরুল ইসলাম ফখরুল (১৩নং),এড.সরওয়ার চৌধুরী আবদাল (১৫নং), দেলোওয়ার হোসেন রাজা(১৯নং), এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদবৃন্দ তাজ উদ্দিন লিটন(২নং), জাহিদুল হোসেন মাসুদ(৬নং),নজরুল ইসলাম নজু(৮নং),এড.মোস্তফা দেলোয়ার আজহার(৯নং),শেখ সুরুজ আলম(১০নং), মোঃ বদরুল ইসলাম বদরু(১১নং),মানিক মিয়া(১২নং),চন্দন রায়(১৩নং),এড.বিজয় কুমার দেব বুলু(১৪নং), মাহবুব খান মাসুম(১৮নং), বদরুল হোসেন লিটন(২০নং), ফজল রাব্বি মাসুম(২২নং),শেখ সোহেল আহমদ কবির(২৩নং),জাবেদ আহমদ(২৪নং),সিরাজুল ইসলাম শিরুল(২৬নং), মোঃ ছয়েফ খান (২৭নং) প্রমুখ।

ডিএসএস/২৩জুন/২০২১/রেদওয়ান ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন