editor

প্রকাশিত: 9:01 AM, September 27, 2020

গোয়াইনঘাটে বন্যার কারণে পর্যটন কেন্দ্রে নিষেধাজ্ঞা

গোয়াইনঘাটে বন্যার কারণে পর্যটন কেন্দ্রে নিষেধাজ্ঞা

6

গোয়াইনঘাট প্রতিনিধি:-
গোয়াইনঘাটের সবকটি নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওপারে মেঘালয়ের ভারি বর্ষণ এবং বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশের সবকটি নদ-নদীতে পানি বৃদ্ধি সৃষ্ট বন্যার আরও অবনতি ঘটে। বাড়ি-ঘর, ফসলের মাঠ, রাস্তাঘাট প্লাবিত হওয়ায় জনদুর্ভোগ আর ভোগান্তির অন্ত নেই। গোয়াইনঘাটের সাথে জেলা সদর সিলেটের সবকটি সড়ক দিয়ে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
গোয়াইনঘাট উপজেলার সবকটি সড়ক দিয়ে যান চলাচল সহ সড়ক যোগাযোগ বন্ধ থাকার কারণে উপজেলার সবকটি পর্যটন স্পটে পর্যটক আগমন নিরুৎসাহিত করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় উপজেলা প্রশাসনের তরফ থেকে সাময়িক সময়ের জন্য পর্যটক আগমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ফসলের মাঠ, মাছের খামার ভেসে গেছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়া বিপদগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। হাওর-বাওর পানিতে নিমজ্জিত থাকায় গৃহপালিত পশু নিয়ে চরম অমানবিকতার মুখোমুখি হয়েছেন কৃষক।
গোয়াইনঘাট উপজেলা সদরের সাথে সিলেট সালুটিকর-গোয়াইনঘাট, গোয়াইনঘাট-রাধানগর জাফলংসহ সবকটি সড়কের উপর দিয়ে তিন থেকে চার ফুট উপর দিয়ে বানের পানি প্রবাহিত হচ্ছে। বন্যার পানির তোড়ে এসব সড়কের বিভিন্ন স্থানে গর্ত এবং ব্রিজ,কালভার্টসমূহের অ্যাপ্রোচে মারাত্মক ভাঙ্গন দেখা দিয়ে সম্পূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিধানে শনিবার গোয়াইনঘাট উপজেলা প্রশাসন গ্রুপ মেসেঞ্জার থেকে পর্যটন স্পটসমূহ ভ্রমণ সতর্কতা জারিসহ পর্যটক আগমন নিরুৎসাহিত করা হয়েছে।
গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের সাথে কথা হলে তিনি জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট ষষ্ঠ দফা বন্যা বন্যা ২০ হাজারেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। গতকাল থেকে বন্যা পরিস্থিতির আজ আরও অবনতি ঘটেছে। বন্যার্তদের জন্য এখনো পর্যন্ত সরকারি ত্রাণ তৎপরতা হাতে পৌঁছায়নি, তবে উপজেলার পানিবন্ধি কৃষকদের গরু, ছাগল, ভেড়াসহ গবাদিপশুর জন্য ১ হাজার ৬ শত কেজি খাদ্যসামগ্রী বরাদ্দ দেয়া হয়েছে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ার কারণে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

5 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

5 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 4 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

8 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

3 আব্দুর রহমান: 7 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

3 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

4 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

1
5