admin
প্রকাশিত: 7:27 PM, June 24, 2021

ফয়সাল আহম্মেদ মীনা। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে ‘হত্যার হুমকি’ দেওয়া গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. আবদুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফয়সাল আহমেদ (আইডি ১৮পিএস১৪৫) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হয়। কিন্তু সে ১ম বর্ষ ১ম সেমিস্টার ও ১ম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষায় অকৃতকার্য হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ২০১৯-২০ শিক্ষাবর্ষে পুনরায় ভর্তি হওয়ার কথা থাকলেও সে ভর্তি হয়নি।
এছাড়া সে ফেসবুকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রসঙ্গে অনভিপ্রেত স্ট্যাটাস দেয়, যা এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। তার এরকম রাষ্ট্রবিরোধী ও বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের প্রেক্ষিতে তাকে বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার করা হলো।বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
এদিকে ঐ শিক্ষার্থীর বাবা আলমগীর মীনা দাবি করেছেন তার ছেলে ২০১৪ সাল থেকে মানসিক রোগে ভুগছে। তাকে বিভিন্ন জায়গা থেকে মানসিক রোগী চিকিৎসক দেখানো হয়েছে এবং ওষুধ খেলে সে ভালো থাকে। কিন্তু গত ১ মাস ধরে সে ওষুধ খাচ্ছে না।
গত ১৬ জুন ফেসবুকে ঐ শিক্ষার্থী তার ‘’Foysal Ahmed’ আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার হুমকি দেয়। বিষয়টি দেখে গত ২৩ জুন গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহসভাপতি মো. মাসুদ রানা বাদী হয়ে সদর উপজেলায় ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ফয়সালকে গ্রেফতার করে এবং ঘটনার সমস্ত আলামত জব্দ করে।
ডিএসএস/২৪জুন/২০২১/ মাছুম চৌধুরী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন