editor

প্রকাশিত: 1:01 AM, June 25, 2021

ভোটের মাঠ ছাড়লেন না কেউ

ভোটের মাঠ ছাড়লেন না কেউ

হাবিব-শফি-আতিক

নিজস্ব প্রতিবেদক
সিলেটে ভোটের মাঠ ছেড়ে দাঁড়ালেন না কেউ। চার প্রার্থীই হয়েছেন চূড়ান্ত লড়াইয়ে। যার যার অবস্থান থেকে সবাই লড়াইয়ের আভাস দিয়ে যাচ্ছেন। ঘর গোছানোর প্রস্তুতিও প্রায় চূড়ান্ত। এখন কেবল মাঠের খেলা। শুরু থেকেই নানা নাটকীয়তায় ভরপুর সিলেট-৩ আসনের উপনির্বাচন। নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব অন্যদের চেয়ে তরুণ প্রার্থী। তিনি নিজেও সেটি স্বীকার করে লড়াই করার ঘোষণা দিয়েছেন।

ভোটযুদ্ধে তার মুখোমুখি
হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী আলহাজ আতিকুর রহমান আতিক ও বিএনপি দলীয় সাবেক এমপি ও বর্তমান বহিষ্কৃত নেতা শফি আহমদ চৌধুরী। বাংলাদেশ কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন জুনায়েদ মিয়া। নির্বাচন কমিশনে আতিকের আপিলের আবেদন নাকচ হওয়ার পর এখন সব প্রার্থীই এলাকামুখী। সিলেটে ফিরে নির্বাচনে নামার প্রস্তুতি শুরু করেছেন। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আছে আতিকের। সামনে কী হয়- এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন ভোটাররা।

সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির গতকাল বিকালে জানিয়েছেন- সিলেট-৩ আসনে উপনির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ওইদিন কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে চারজন প্রার্থী এ আসনের উপনির্বাচনে লড়ছেন। আজ সকালে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে। এরপর তারা প্রচারণা শুরু করতে পারবেন। নির্বাচন যাতে সুষ্ঠু হয় এজন্য তিনি প্রার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এদিকে- এ আসনের উপনির্বাচনে নৌকা পেয়ে নির্ভার আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব। এক যুগ আগে থেকেই তিনি নৌকার জন্য লড়াই করছিলেন। তার পক্ষে মাঠেও একাট্টা সিলেটের আওয়ামী লীগ। পূর্বের মতো গ্রুপিং নেই ওই তিন উপজেলায়ও।

জেলা আওয়ামী লীগের নেতারাও নিজেদের মধ্যে ঐক্যর বিষয়টি মনিটরিং করছেন। ফলে হাবিবের পক্ষে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকায় প্রচারণার শুরু থেকে শক্তিশালী অবস্থান নিয়ে নামছেন হাবিব। জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী।

জানিয়েছেন- সিলেট-৩ আসনকে একটি উন্নত, মডেল আসনে রূপান্তরিত করতে চান। সেই লক্ষ্যে তিনি সবাইকে নিয়ে কাজ করবেন। আওয়ামী লীগ প্রার্থী হাবিবে ভয় অপর তিন প্রার্থীর। ফলে চূড়ান্ত ভোটযুদ্ধের আগে তারা অন্য লড়াই শুরু করেছিলেন। দ্বৈত নাগরিকত্বের আইনি প্যাঁচে ফেলে হাবিবকে মাঠ থেকে সরাতে চেয়েছিলেন জাতীয় পার্টির প্রার্থী আলহাজ আতিকুর রহমান আতিক। এটিকে তিনি নির্বাচনী কৌশল হিসেবে উল্লেখ করেছেন। এ কারণে নির্বাচন কমিশনে আপিল করলেও তার আবেদন টিকেনি। প্রধান নির্বাচন কমিশনার হাবিবকে বৈধ ঘোষণা করেছেন। আতিক এখনো পিছু ছাড়ছেন না। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা রয়েছে তার। কী কারণে এবার এত ব্যাকুল আতিকুর রহমান আতিক- তার উত্তর খুঁজে পাওয়া গেল তার মুখ থেকে। জানালেন- ’৯১ সাল থেকে নির্বাচন করছি। একটিবার জয়ের মুখ দেখিনি। বয়স ৭০ হয়ে গেছে। হয়তো এটা শেষ নির্বাচন। এ কারণে শেষবারের মতো সিলেট-৩ আসনের মানুষের সমর্থন চাই।’

এ আসনের উপনির্বাচনে সব উত্তাপ-উত্তেজনার কেন্দ্রবিন্দু হচ্ছেন বিএনপি দলীয় সাবেক এমপি শফি আহমদ চৌধুরী। হঠাৎ করেই স্বতন্ত্র প্রার্থী হলেন এ আসনে। দল থেকে বহিষ্কার হলেন। তার দাবি- ভোট ব্যাংক রয়েছে এলাকায়। মানুষের চাপে পড়ে এসে প্রার্থী হয়েছেন। ৮২ বছর বয়সী শফি আহমদ চৌধুরী দুই ইস্যুতে এবার নির্বাচন করছেন বলে জানান। এরমধ্যে একটি হচ্ছে- সিলেট-৩ আসনের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেয়া ও অপরটি হচ্ছে একটি উন্নতমানের স্টেডিয়াম নির্মাণ করা। এই দুই কাজ করতে পারলে তার সার্থকতা পূরণ হবে বলে জানান। বিএনপি নেই সঙ্গে, কী করে নির্বাচন সামলাবেন প্রশ্নের জবাবে শফি চৌধুরী বলেন- ‘যেদিকে যাচ্ছি মানুষের সাড়া পাচ্ছি। মানুষ তো আমার পরিচিত। তারা আমাকে চিনে, আমিও তাদের চিনি।’ এ আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন জুনায়েদ মিয়া। তিনিও চূড়ান্ত ভোটযুদ্ধে নামার প্রস্তুতিও শুরু করেছেন।

ডিএসএস/২৫ /জুন/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে