admin

প্রকাশিত: 2:53 PM, June 26, 2021

সীমান্তিক মানব উন্নয়ন শিক্ষা, চিকিৎসা সহ সকল ক্ষেত্রে কাজ করছে : ড. আহমদ আল কবির

সীমান্তিক মানব উন্নয়ন শিক্ষা, চিকিৎসা সহ সকল ক্ষেত্রে কাজ করছে : ড. আহমদ আল কবির

সীমান্তিক এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।

সীমান্তিক এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা সিলেটে নগরীর মাছিমপুরস্থ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার সকালে সীমান্তিকের চেয়ারপার্সন শফিকুল হক তপাদারের সভাপতিত্বে ও মহাসচিব, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সীমান্তিক এর চীফ পেট্রোন, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ডঃ আহমদ আল কবির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা, মানব উন্নয়ন ও মানব সম্পদ তৈরী সহ সকল ক্ষেত্রে সীমান্তিক সুনামের সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সীমান্তিক প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও জাতীর কল্যাণে কাজ করায় প্রতিষ্ঠানের সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে।
তিনি সীমান্তিকের সুনাম ধরে রেখে সকলকে কাজ করার আহবান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অংশীদার হতে প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে মানবসম্পদে রূপন্তর করতে গুরুত্বসহকারে কাজ করে এগিয়ে যেতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আরটি এম আল কবির ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ নাজমুল হক। স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিকে’র চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল।
প্রতিবেদন উপস্থাপন করেন নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান।
বক্তব্য রাখেন সীমান্তিকের ভাইস চেয়ারপার্সন সাজনা সুলতানা হক চৌধুরী, উপ-পরিচালক কাজী হুমায়ূন কবীর, পারভেজ আহমদ, ফাইন্যান্স ম্যানেজার আলতাফ হোসেন, বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী রিলন, মালেক আহমেদ, আব্দুল আহাদ, আব্দুল হাই, আবু জাফর রায়হান, অধ্যক্ষ জালাল আহমদ, আব্দুর রউফ তফাদার, আখতার হোসেন রাজু, আবু মোহাম্মদ জাকারিয়া। উপস্থিত ছিলেন প্রফেসর মিনহাজুল হক, ডাঃ মোঃ রুহুল আমিন, জান্নাত আরা মৌ প্রমুখ।
শুরুতে প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানের আগে মুজিববর্ষ উপলক্ষে সীমান্তিক কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডঃ আহমদ আল কবির। বিজ্ঞপ্তি

ডিএসএস/২৬ /জুন/২০২১/নুরুল

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী