editor
প্রকাশিত: 7:05 PM, June 26, 2021
নিজস্ব প্রতিনিধি
সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, রক্তদান হচ্ছে জীবনের সবচেয়ে মহৎ দান যা কোনকিছু দিয়ে বিনিময় হয়না। এক্ষেত্রে ব্লাড গ্রুপিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশ্ব অনেক এগিয়ে গেলেও এখনো একটি জিনিসের বিকল্প সৃষ্টি করতে পারেনি, সেটি হচ্ছে রক্ত। রক্তের বিকল্প রক্ত এবং মানুষই মানুষকে রক্ত দিতে পারে। এজন্যে আমাদের নতুন প্রজন্মকে রক্তদানে এগিয়ে আসতে হবে। রোটারি ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানে সচেতনতা সৃষ্টি বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ (২৬জন)২০২১ শনিবার দুপুরে নগরীর দরগামহল্লাস্থ পায়রা সমাজ কল্যাণ সংঘের কার্য্যালয়ে পায়রা সমাজ কল্যাণ সংঘ ও রোটারেক্ট ক্লাব সিলেট নিউ সিটির সহযোগিতায় এবং রোটারি ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে ও সংঘের সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান দুদুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রোটারি ব্লাড ব্যাংকের চেয়ারম্যান জাকির আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটারি ৩২৮২-এর এ্যাসিসটেন্ট গভর্নর রোটারিয়ান আব্দুস সামাদ নজরুল, রোটারিয়ান গোলাম আজাদ, পায়রা সমাজ কল্যাণ সংঘের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আহমদ, এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর, সহসভাপতি মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুসাদ্দিকুন নবী, রিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক এ এস জায়গীরদার বাবলা, ধর্ম ও সমাজসেবা সম্পাদক নাজমুল হক তারেক, অর্থ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, সদস্য মো. তোয়ারিক হোসেন সাহার, রোটারেক্ট আদীব ওবায়েদ হক, আনোয়ার হোসেন, রোটারেক্ট দিপু, রোটারেক্ট তাহমিদ, রোটারেক্ট তাওহিদ, রোটারেক্ট রুমেল ও রোটারেক্ট সুজন প্রমুখ। ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করেন ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের চিফ টেকনোলজিস্ট আব্দুর রশিদ তালুকদারের নেতৃত্বে জাফর ও এহসান । অনুষ্ঠানে শতাধিক মানুষের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।
ডিএসএস/২৬ /জুন/২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন