admin
প্রকাশিত: 7:57 PM, June 26, 2021

টিলাগড় ক্লাবের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও সাবেক ফুটবলার যুক্তরাষ্ট্র প্রবাসী শাহীন আহমদকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার সকালে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের ২০ ও ২১ নং ওয়ার্ড এবং টুলটিকর ইউনিয়নের ৩৫টি সামাজিক ও ক্রীড়া সংগঠনের মধ্যে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসময় ক্লাবের সাবেক ফুটবলার শাহীন আহমদকে সংবর্ধনা দেয়া হয়।
সিসিক কাউন্সিলর ও টিলাগড় ক্লাবের সভাপতি আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং টিলাগড় ক্লাবের কোষাধ্যক্ষ অধ্যাপক লাহীন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীর মধ্যে টিলাগড় এলাকা খেলাধুলার জন্য প্রসিদ্ধ। টিলাগড়ের আশপাশে অনেক মাঠ থাকায় এই এলাকায় খেলাধুলাও বেশি হয়। ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাব ১৯৫৭ সাল থেকে সিলেট জেলা ক্রীড়া সংস্থায় এই অঞ্চলের প্রতিনিধিত্ব করে আসছে। যা নি:সন্দেহে গৌরবের।
এই ক্লাব সিলেটে অনেক নতুন খেলোয়াড় তৈরি করেছে উল্লেখ করে মেয়র আরিফ বলেন, আজকের সংবর্ধিত শাহীন আহমদসহ অনেকেই এই ক্লাবের হয়ে খেলে সুনাম অর্জন করেছেন। অনেক খেলোয়াড় আজ দেশে-বিদেশে ছড়িয়ে রয়েছেন। সাবেক ফুটবলার শাহীন আহমদকে সংবর্ধনা দেয়ার মাধ্যমে টিলাগড় ক্লাব প্রমাণ করলো তারা তাদের সাবেক খেলোয়াড়দের হৃদয়ে ধারণ ও সম্মান করে।
বর্তমান নেতৃত্বের মাধ্যমে টিলাগড় ক্লাবের কার্যক্রম আরো গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র। টিলাগড় ও আশপাশ এলাকার যুব সমাজের খেলাধুলার সুবিধার্থে তিনি সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি
ডিএসএস/২৬ /জুন/২০২১/নুরুল
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়