admin
প্রকাশিত: 10:33 PM, June 26, 2021

বিদিশা এরশাদ
অনলাইন ডেস্ক
সাবেক স্বামী হুসেইন মুহম্মদ এরশাদের রেখে যাওয়া দল জাতীয় পার্টিকে বাঁচানোর জন্য নেতাকর্মীদের চাপে মাঠের রাজনীতিতে নামার ঘোষণা দিয়েছেন বিদিশা এরশাদ। কোনো চাপের কাছে মাথা নত না করার ঘোষণা দিয়ে এই সমাজকর্মী বলেছেন, ‘এরশাদের অসমাপ্ত কাজ করার পাশাপাশি তার দুই সন্তান ও জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল নিয়ে সারাদেশ চাষ করবেন।’
শনিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস আয়োজিত এক স্মরণ সভায় তিনি রাজনীতিতে নামার ঘোষণা দেন।
বিদিশা এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির অনেক নেতাকর্মীদের থেকে ফোন পাই। তাদের ফোন পেয়ে আমাকে একটি সেল গঠন করতে হয়েছে। তারা বলছে, তারা ভালো নেই। আমি যেন দায়িত্ব নেই। তাই জাতীয় পার্টিকে বাঁচাতে আমার পথচলা শুরু।’
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন ২০১৯ সালের ১৪ জুলাই। এরপর থেকেই দলটির নেতৃত্বে দেখা দেয় বিশৃঙ্খলা। এরশাদপত্নী রওশন বর্তমানে সংসদে বিরোধীদলের নেতা হিসেবে দায়িত্ব পালন করলেও তার সাংগঠনিক কোনো ক্ষমতা নেই। দলটির নেতৃত্ব দিচ্ছেন প্রয়াত এরশাদের ছোট ভাই জিএম কাদের।
জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের বিচ্ছেদ হয়েছে ১৬ বছর পার হয়ে গেছে। এরশাদের মৃত্যুর কিছুদিন পর ছেলে শাহতা জারাব এরিককে নিয়ে বারিধারার কূটনীতিকপাড়ার ‘প্রেসিডেন্ট পার্ক’-এ বসবাস শুরু করেন বিদিশা। সাবেক রাষ্ট্রপতি এখানেই থাকতেন। এরশাদ নিজের নামে যে ট্রাস্ট গঠন করেছিলেন তার থেকে অর্জিত আয়ে এরিকের খরচ নির্বাহ করা হয়। ২০১৯ সালে মৃত্যুর আগ মুহূর্তে এরশাদ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন এবং তার সম্পত্তি ট্রাস্টের নামে উইল করে যান।
এরশাদের সঙ্গে ডিভোর্স হওয়ার পর থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা খুব একটা সুনজরে দেখেন না বিদিশাকে। এরশাদের ছোট ভাই দলের বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গেও বৈরী সম্পর্ক তার। প্রেসিডেন্ট পার্কে ওঠা নিয়ে দলের ভেতরে বাইরে নানা সমালোচনাও হয়েছে। তাকে বাসা ছাড়তে করতে চেষ্টাও করে জাতীয় পার্টির হাইকমান্ড।
মাঝে একাধিকবার বিদিশা রাজনীতিতে নামছেন এমন আলোচনা উঠলেও এবার নিজেই ঘোষণা দিলেন। তবে কবে থেকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নামছেন সেটা স্পষ্ট করেননি এরশাদের সাবেক এই স্ত্রী।
এরশাদ পার্টি কখনও কাদের (জিএম কাদের) পার্টি হতে পারে না এমন মন্তব্য করে বিদিশা বলেন, ‘এরশাদকে আমরা মরে যেতে দেবো না। আমি বিদিশা কথা দিচ্ছি, এরশাদ সাহেবের অসমাপ্ত কাজগুলো আমি পূরণ করব। আমার বড় দুই ছেলেকে ও লাঙ্গল নিয়ে সারা দেশ চাষ করব। এতে যদি কোনো বাধা আসে আমি মাথা পেতে নেব। আমি কোনো বাধাকে ভয় পাই না।’
এরশাদের সাবেক স্ত্রী বলেন, ‘সংসার জীবনে দেখেছি, এরশাদ বঙ্গবন্ধুকে নিয়ে চিন্তা করতেন। তাকে নিয়ে ভাবতেন। সেই আদর্শ ধারণ করে আমার দুই ছেলেকে সঙ্গে করে সারাদেশে লাঙ্গল নিয়ে চষে বেড়াতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবার সঙ্গে থাকতে চাই।’
বিদিশা এরশাদ বলেন, ‘চক্রান্ত করে আমাকে জেলে পাঠানো হয়েছিল। সেখানে আমার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমার কারামুক্তি সম্ভব হয়েছিল।’
বিদিশা বলেন, ‘ক্ষমতায় আসার কোনো খায়েশ আমার নেই। আমি চাই মানুষের কল্যাণে কাজ করতে। রওশন এরশাদ যেন আজীবন জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সেটাই চাই। পার্টির সব ষড়যন্ত্র উপেক্ষা আমরা এগিয়ে যেতে চাই।’
শেখ শহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কাজী মো. মামুনুর রশীদ, সাবেক মন্ত্রী এম. নাজিমুদ্দিন আল আজাদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, সেকেন্দার আলী মনি প্রমুখ।
ডিএসএস/২৬ /জুন/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে