admin
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

ফারহানা আহমদ
লন্ডন প্রতিনিধি
বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা আহমদ বৃটেনে লেখাপড়ায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি বিশ্বখ্যাত লন্ডন ইউনিভার্সিটির স্বনামধন্য দ্য সিটি ল’ স্কুল থেকে ল’ ডিগ্রি তথা এলএলবি (অনার্স) ডিগ্রিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। ডিগ্রিতে তিনি গড়ে মার্কস পেয়েছেন ৭৬.৩ শতাংশ। কিছু বিষয়ে তিনি তার ইউনিভার্সিটির ল’ ডিপার্টমেন্টের অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ মার্কস পেয়েছেন। ফারহানা আহমদ ফ্যামিলি ল’তে মার্কস পেয়েছেন ৮১.৫ শতাংশ, কোম্পানি ল’তে ৮১.৫ শতাংশ, কমপ্যারেটিভ কনস্টিটিউশনাল ল’তে ৮২ শতাংশ, ক্রিমিনাল ল’তে ৮২.৮ শতাংশ, প্রফেশনাল কোয়ালিফিকেশন মডিউল-এ ৮৩ শতাংশ, ইমিগ্রেশন ল’তে ৮৫ শতাংশ এবং এডভান্সড ক্রিমিনাল ল’তে ৮৮ শতাংশ ।
ছোটবেলা থেকে প্রখর মেধাবী ও প্রত্যুৎপন্নমতি ছাত্রী ফারহানা আহমদ চলতি বছর সেপ্টেম্বরে বার-এট-ল এবং এলএলএম-এ ভর্তি হবেন। ইতিমধ্যে তিনি তিনটি বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বার-এট-ল কোর্স এবং একসাথে এলএলএম করার প্রস্তাব পেয়েছেন। একটি থেকে ফলাফল বের হওয়ার আগেই আনকন্ডিশনাল অফার পেয়েছেন।
উল্লেখ্য, ফারহানা আহমদের বড় বোন তাসনিয়া আহমদ গত সপ্তাহে ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টার থেকে সেকেন্ড ক্লাস ফার্স্ট ডিভিশন পেয়ে এলএলবি (অনার্স) ডিগ্রি লাভ করেছেন।
এক সপ্তাহের ব্যবধানে একই পরিবারের দুই বোন ল’ ডিগ্রিতে চমৎকার ফলাফল লাভ করায় পরিবারের মধ্যে আনন্দের বন্যা বইছে।
লন্ডনে জন্ম নেয়া ফারহানা আহমদের পৈত্রিক নিবাস বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে। তিনি বিলেতের প্রতিথযশা আইনজীবী ও নিউহ্যাম কাউন্সিলের টানা তিন টার্মের সাবেক ডেপুটি স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ ও কবি মিসেস সালমা আহমদের দ্বিতীয় সন্তান।
এক প্রতিক্রিয়ায় ফারহানা আহমদ বলেন, প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহপাকের। এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় পিতামাতা ও শিক্ষকমন্ডলীর প্রতি যাদের সহায়তা ও গাইডেন্স আমাকে এই ফলাফল আনতে উদ্বুদ্ধ করেছে। আমি আলোকিত সমাজ ও কমিউনিটি বিনির্মাণে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে চাই’। ফারহানার স্বপ্ন ভবিষ্যতে একদিন বৃটিশ হাইকোর্টের বিচারপতি হওয়া। তিনি সবার দোয়া প্রার্থী।
ডিএসএস/২৬ /জুন/২০২১/নুরুল
6 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
4 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
5 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
6 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
1 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
2 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬