editor

প্রকাশিত: 10:50 AM, June 27, 2021

সিলেট-৩ আসনের ভোট কী পেছাবে?

সিলেট-৩ আসনের ভোট কী পেছাবে?

ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সিলেট-৩ আসনে যখন নির্বাচনি আমেজ তুঙ্গে, ঠিক তখন সারা দেশে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় কঠোর লকডাউন ঘোষণা করলো সরকার।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী সোমবার (২৮ জুন) থেকে ‘কঠোর’ ও বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে ‘সর্বাত্মক’ লকডাউন জারি করা হয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, সিলেটেও দাপিয়ে বেড়াচ্ছে প্রাণঘাতি করোনাভাইরাস। গত ৩ দিনে ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছেন ভাইরাসটি। প্রতিদিনই করোনা রোগী হিসেবে শনাক্ত হচ্ছেন শতাধিক নারী-পুরুষ। এ অবস্থায় সিলেট-৩ আসনের উপ-নির্বাচন ২৮ জুলাই অনুষ্ঠিত হবে কি-না এ প্রশ্ন জনমনে। নির্বাচন পেছানোর সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরাও।

সিলেট সিভিল সার্জন ও আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হলে উপনির্বান পেছানোর সম্ভাবনাই বেশি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। সংক্রমণের হার ঊর্ধ্বমুখী থাকলে স্বাস্থ্যবিভাগ ইসিকে উপনির্বাচন পেছানোর সুপারিশ করবে।

এ বিষয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা. ইসরাইল হোসেন বলেন, উপনির্বাচনের ভোট গ্রহণের এখনও এক মাস সময় হাতে আছে। তখন পরিস্থিতি কেমন থাকবে এখনও বুঝা যাচ্ছে না। সংক্রমণের হার ঊর্ধ্বমুখী থাকলে এবং পরিস্থিতি স্বাভাবিক না হলে সিলেট-৩ আসনের উপ-নির্বাচন পেছাতে পারে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের।

তিনি জানান, সম্প্রতি বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক বৈঠকে সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান এই উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পেছানোর জন্য ইসি’র কাছে সুপারিশ করবেন বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত শংকর বলেন, নির্বাচন পেছানের এখতিয়ার স্বাস্থ্যবিভাগের নেই। তবে পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিভাগের সুপারিশ ইলেকশন কমিশন ফেলতে পারবে না। তাই সিলেট-৩ আসনে উপনির্বাচনকালীন সময়ে ভয়াবহ অবস্থা বিরাজ করলে বা এর আগে পরিস্থিতি স্বাভাবিক না হলে আমরা ভোট গ্রহণের তারিখ পেছানোর সুপারিশ করবো।

তিনি বলেন, এখনও তো এক মাস সময় আছে। হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে। মূলত: অবস্থা বুঝে ব্যবস্থা।

উল্লেখ্য, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনের এমপি আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী চলতি বছরের ১১ মার্চ করোনায় সংক্রমিত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। এরপর ১৫ মার্চ এটি শূন্য ঘোষণা করা হয়।

আগামী ২৮ জুলাই মাহমুদ উস সামাদ চৌধুরীর আসনে ইভিএম পদ্ধতিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র ১৪৯টি।

সিলেট-৩ আসনে উপনির্বাচনে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন ৪ জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া।

তবে ফাহমিদা হোসেন লুমা এবং শেখ জাহেদুর রহমান মাসুম নামে স্বতন্ত্র দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও মনোনয়নে ভোটারদের তথ্য যথাযথ না পাওয়ায় ফাহমিদা ও মাসুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বহাল থাকা ৪ প্রার্থীর প্রার্থীর মধ্যে শুক্রবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব নৌকা, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা শফি আহমদ চৌধুরী মোটরগাড়ি (কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক পেয়েছেন। এর মধ্যে শফি আহমদ চৌধুরী ছাড়া বাকি ৩ জন পেয়েছেন দলীয় প্রতীক।

প্রতীক পেয়েই আসনজুড়ে চষে বেড়াচ্ছেন সকল প্রার্থী। করোনাকালীন পরিস্থিতি উপেক্ষা করে বিভিন্ন স্থানে গণজমায়েত করে প্রার্থীদের সমর্থক-কর্মীরা করছেন মিছিল-সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন। এতে সিলেটে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ডিএসএস/২৭/জুন/২০২১/আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন