editor
প্রকাশিত: 9:52 AM, September 27, 2020
ছাতক প্রতিনিধি:-
সুনামগঞ্জের ছাতকে ফের বন্যায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বন্যার পানিতে তলিয়ে গেছে মাঠের পর মাঠ। গত এক সপ্তাহ ধরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এখানে প্রবল বন্যার সৃষ্টি হয়েছে। চতুর্থবারের মতো অকাল বন্যায় হাজার-হাজার একর রোপা আমন ধান ও ধান বীজতলা তলিয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছেন এখানের কৃষকরা।
তৃতীয় দফা বন্যায় সকল বীজতলা তলিয়ে গেলে বন্যা শেষে কৃষকরা সরকারি ও বেসরকারিভাবে বীজ সংগ্রহ করে রোপা আমন ধানের চাষাবাদ করেছিলেন। চলতি এ বন্যায় রোপণকৃত সকল রোপা আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় এখানের কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। সুরমা, পিয়াইন ও চেলা নদীসহ উপজেলার সকল নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যেকোনো সময় ছাতকের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
ছাতক-সিলেট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় বন্যার পানি ছুঁই-ছুঁই অবস্থায় রয়েছে। উপজেলার নিম্নাঞ্চল এলাকার অনেক বাড়ি-ঘর ও রাস্তাঘাটে বন্যার পানি ঢুকে পড়েছে। সুরমা নৌ-পথে বন্ধ রয়েছে কার্গো লোড-আনলোড। ফলে বেকার হয়ে পড়েছেন শ-শ শ্রমিক। নিম্নাঞ্চল এলাকার একাধিক মৎস্য খামারও তলিয়ে গেছে বন্যার পানিতে। উপজেলার গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের হিসেব অনুযায়ী, শনিবার বিকেল পর্যন্ত সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপদসীমার ১১৫ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে উপজেলা সদরের সাথে সকল ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও গ্রামের জাহাঙ্গির আলম রাসেল জানিয়েছেন, ইউনিয়নের হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। সারা ইউনিয়নের রোপা আমন ধান ও বীজতলা বন্যার পানিতে তলিয়ে গেছে। এখানে নদী ভাঙনও প্রকট আকার ধারণ করেছে।
কালারুকা ইউনিয়নের কৃষক আব্দুস সত্তার, উত্তর খুরমা ইউনিয়নের কৃষক আজাদ মিয়া জানান, তাদের রোপণকৃত সকল ক্ষেত বন্যার পানিতে বিনষ্ট হয়েছে। উপজেলার ইসলামপুর, নোয়ারাই, ছাতক সদর, কালারুকা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা আফজালাবাদ, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, দোলারবাজার, ভাতগাঁও, সিংচাপইড়, জাউয়াবাজার ও চরমহল্লা ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তাঘাট তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। মাঠের রোপা আমন তলিয়ে গিয়ে বিনষ্ট হয়েছে কৃষকদের শেষ সম্বল।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান জানিয়েছেন, উপজেলায় ১৩ হাজার ১শ ১৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদ হয়েছিল। এ বন্যায় অধিকাংশ জমির ক্ষেত তলিয়ে গেছে। ৫০ হেক্টর জমির রোপা আমন ধান বিনষ্ট হয়েছে। দ্রুত বন্যার পানি কমে গেলে ক্ষতির পরিমাণ অনেকটা কমে আসবে।
5 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
7 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
3 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
3 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
4 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
4 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’